- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
বিদেশ যাত্রা নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। রাগীব সামাদ জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। চাইলে সেদিন রাত ৯টার দিকে আবার ঢাকা ত্যাগ করতে পারবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, এফএআই এভিয়েশন গ্রুপের আবেদনে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনগামী যাত্রার সূচি উল্লেখ ছিল। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি…
ধর্মের নামে রাজনৈতিক প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতার তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মব্যবসায়ীরা মানুষের সহজ আবেগকে ব্যবহার করে প্রতারণা করছে। তাঁর ভাষায়, তারা শুধু বলে কিছু নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাত নিশ্চিত; কিন্তু মানুষের বাস্তব জীবন, অর্থনৈতিক নিরাপত্তা ও চলমান সংকট নিয়ে কোনো কথা বলে না। তিনি আরও অভিযোগ করেন, এই গোষ্ঠী ধর্মের নামে ‘ট্যাবলেট বিক্রি’ করে জনগণকে বিভ্রান্ত করছে এবং তাদের মুখোশ এখন উন্মোচিত। বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ‘মুখোশ…
বিদেশ থেকে মোবাইল ফোন আনা ও রেজিস্ট্রেশন–সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ায় প্রবাসীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব গুজবের সত্য–মিথ্যা তুলে ধরে প্রবাসীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে প্রবাসীরা একটার বেশি ফোন আনলে নাকি নতুন করে ট্যাক্স দিতে হবে এবং দেশে এসে তাদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে। তিনি এ দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দেন। আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন…
থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘাত শুরু হয়েছে। সোমবার ভোরে কম্বোডিয়ার ভেতর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় থাই সামরিক বাহিনী। এতে দুই দেশের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। মাত্র দুই মাস আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী এ দুই দেশের নেতাদের উপস্থিতিতে কুয়ালালামপুরে সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সোমবার ভোর থেকে সীমান্তজুড়ে গুলিবিনিময় ও বিস্ফোরণের ঘটনা বাড়তে থাকায় দুই দেশই একে অপরকে সংঘাত শুরুর জন্য দায়ী করেছে। কয়েক সপ্তাহের উত্তেজনার মধ্যে থাইল্যান্ড সমঝোতা বাস্তবায়ন স্থগিত করার পর পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নেয়। থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো…
জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। সকালের প্রথম থেকেই কবরস্থান এলাকায় সিআইডির দল উত্তোলন কার্যক্রম শুরু করে। মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এরপর ধর্মীয় সম্মান বজায় রেখে পুনরায় দাফন করা হবে। ছিবগাত উল্লাহ বলেন, এই কবরস্থানে নাম-পরিচয়হীন অবস্থায় শায়িত ব্যক্তিদের পরিচয় তখন যাচাই করা হয়নি। তাই তাদের পরিচয় উদঘাটন করা জাতির প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআরের সহায়তায় আর্জেন্টিনার ফরেনসিক…
দেশব্যাপী চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক শিক্ষকরা। রবিবার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন) শুরু হবে বলে শনিবার বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের তিন দফা দাবির পক্ষে চলমান আন্দোলন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ, নৈতিকতা ও মানবিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে। গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন। শিক্ষক নেতাদের…
ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে আরপোরা এলাকার ‘বার্চ বাই রোমিও লেন’ ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সূত্রে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। প্রমোদ সাওয়ান্ত তাঁর পোস্টে লেখেন, গোয়ার জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক দিন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন। পুলিশ জানায়, ক্লাবটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে…
রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে যাওয়া এই বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পরে সকাল পৌনে ৮টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)। তাঁদের হাসপাতালে নিয়ে আসেন মেয়েজামাই আফরান মিয়া। তিনি জানান, আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের পাশের বাসায় তাঁর শ্বশুর জলিল মিয়া পরিবারসহ থাকেন। ভোরে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পুরো ঘরে আগুন ধরে যায় এবং পরিবারের ছয়…
২০২৬ ফিফা বিশ্বকাপ আর মাত্র ১৮৭ দিনের দূরত্বে। ফুটবলের মহাযজ্ঞকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে প্রতীক্ষিত গ্রুপ–ড্র অনুষ্ঠান। তিন স্বাগতিক দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ ড্র–তে বিশ্ব ফুটবলের সাবেক তারকারাও অংশ নেন। উপস্থিত ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিসহ টম ব্রেডি, ওয়েইন গ্রেটস্কি, অ্যারন জাজ এবং শাকিল ও’নিলের মতো ক্রীড়া কিংবদিন্তিরা। ড্র–এর শুরুতেই ঘোষণা করা হয় তিন স্বাগতিক দেশের গ্রুপ। পরিকল্পনা অনুযায়ী মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে স্থান পায়। এরপর শুরু হয় বাকি ৪৫ দলের ভাগ্য নির্ধারণের অনুষ্ঠান। কয়েক ধাপে ড্র সম্পন্ন হওয়ার পর দেখা যায়, একই গ্রুপে পড়েছে ফ্রান্স…
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা আরও বিলম্বিত হতে পারে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা এখনো নিশ্চিত মতামত দেননি। মেডিকেল বোর্ড ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাঁকে বিদেশে নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাতারের আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার তাঁকে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার কর্তৃপক্ষ জানিয়েছে—শনিবার জার্মানি থেকে একটি বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে। চিকিৎসকদের মতামতের ওপর ভিত্তি করে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

