- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন এবং কোমায় আছেন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ শুক্রবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর মাথায় গুলি বিদ্ধ হয়েছে এবং তিনি কোমায় আছেন। হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় অস্ত্রধারীরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা…
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় ওসমান হাদিকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনি গণসংযোগ চলাকালে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা একাত্তরের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করার চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহার করা উচিত হয়নি। আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন ও দুর্নীতির ইতিহাস জাতির ভুলে যাওয়া চলবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে…
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ উদ্ধার হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে প্রায় ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর ফায়ার সার্ভিস তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা। ডা. বার্নাবাস জানান, অতিরিক্ত ঠান্ডা এবং দীর্ঘসময় অক্সিজেন না পাওয়ার কারণে সাজিদের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, শিশুটিকে তোলার সময় তার শরীরে নড়াচড়া দেখা গিয়েছিল বলে তাদের ধারণা হয়েছিল যে সে বেঁচে আছে। শিশুটির নানা আইয়ূব আলীও দাবি করেন, হাসপাতালে আনার আগ পর্যন্ত…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, একই দিনে সারাদেশে ভোট উৎসব হবে, যেখানে ৩০০ আসনে সংসদ নির্বাচন এবং গণভোট দুটোই অনুষ্ঠিত হবে। সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই–বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন ১১ জানুয়ারি, আর আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়ে সেই দিনটির জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের নেতা যেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে—এটা আপনাদের মনে রাখতে হবে। ইনশাআল্লাহ, আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই।” বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটের হাজারো নেতা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করতে তারেক রহমানের ভাবনা বাস্তবায়ন…
রাজশাহীর তানোর উপজেলায় দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে চলছে টানা শ্বাসরুদ্ধকর অভিযান। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিটের ২১ ঘণ্টার প্রচেষ্টার পরও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি উদ্ধারকারী দল। বুধবার দুপুর সোয়া ১টার দিকে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি সরু গর্তে পড়ে শিশুটি প্রায় ৩৫ ফুট নিচে আটকে যায়। শিশুটির বাবা রাকিবুল ইসলাম জানান, পরিবারের অগোচরে খেলার সময় সাজিদ হঠাৎ গর্তে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের প্রথমিক উদ্ধার প্রচেষ্টায় মাটি গর্তে পড়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। পরে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। সন্ধ্যা ৬টার পর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন। বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, বৃহস্পতিবার ৩০০টি আসনে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করা হবে। সন্ধ্যায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণার পাশাপাশি ভোট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জাতিকে অবহিত করা হবে। তফসিল ঘোষণার আগে বুধবার দুপুরে সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের ইসি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে।…
এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন। তিনি জানান, দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সমন্বিতভাবে কাজ করছেন এবং একজন সংকটাপন্ন রোগীর জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায় ভ্রান্ত তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে সতর্ক করে বলেন, খালেদা জিয়ার মতো…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, বিকেল ৫টার দিকে তারা পদত্যাগপত্র জমা দেন এবং সন্ধ্যা সোয়া ৬টার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগ গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই উপদেষ্টার অবদানকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তারা দেশে গণতন্ত্রের উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে রেখেছ। তোমাদের অবদান জাতি স্মরণ রাখবে।” তিনি আরও বলেন, এটি কেবল একটি রূপান্তর, ভবিষ্যতে…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

