- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। দুপুরে মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তার চিকিৎসাসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. জাফর ইকবাল এবং হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন। জরুরি কল কনফারেন্সের মাধ্যমে বিদেশে পাঠানোর বিষয়টি নির্ধারিত হয়। এর আগে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। যদিও হাদির পরিবার থাইল্যান্ডে নেওয়ার…
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।রোববার ১৪ ডিসেম্বর দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। তলবকালে বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের অভিযোগ তুলে সরকারের উদ্বেগ জানানো হয়।মন্ত্রণালয় জানায়, পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন।এসব বক্তব্যে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানানো হচ্ছে বলে দাবি করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এসব কর্মকাণ্ড বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি।এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াকেও মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে বলে উল্লেখ করা হয়। এ সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।আদালতের দেওয়া দণ্ড কার্যকরে দ্রুত প্রত্যর্পণ প্রয়োজন বলে জানানো হয়। ভারতে অবস্থানরত…
দক্ষিণ সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।এই হামলায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। শনিবার রাত ৯টা ৫৬ মিনিটে আইএসপিআর জানায়, হামলার পর ওই এলাকায় সংঘর্ষ চলমান রয়েছে।রাত ১০টা ২০ মিনিটের দিকে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।নিহত শান্তিরক্ষীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ সুদানের কর্ডোফান এলাকায় জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলা হয়।স্থানীয় সময় শনিবার বিকেলে ওই হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার তথ্য জানায় স্থানীয় হাসপাতাল সূত্র।দক্ষিণ সুদানের সরকার এই হামলার নিন্দা জানিয়েছে এবং দায়ীদের…
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার ১৪ ডিসেম্বর সকাল ৭টায় রাষ্ট্রপতি রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পাশাপাশি বিউগলে করুণ সুর বাজানো হয়। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে উপদেষ্টামণ্ডলীর সদস্য, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত…
দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে গুরুতর ইনজুরি রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির চিকিৎসায় যুক্ত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ড এক বিবৃতিতে এসব তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার ফলে হাদির মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায় বর্তমানে তাঁকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে সব…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। তিনি বলেন, “হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন।” তিনি আরও বলেন, আসামি ধরার…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ওসমান হাদির চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশের মানুষ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া করছেন। তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, শারীরিক অবস্থা…
রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে আছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদলে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টার এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে…
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে আগুন লাগার পর দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনের বিভিন্ন তলা থেকে অন্তত ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামে ১২ তলা একটি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তাঁর এই আগমনকে বিএনপি শুধু স্বাগতই নয়, আনন্দের সঙ্গেও দেখছে। তিনি আরও বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময়সূচিসহ…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

