- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। মঙ্গলবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা। বৈদেশিক ঋণ ধরা হয়েছে ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা। সংস্থা ও প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন রয়েছে ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি প্রকল্পের। সভায় পরিকল্পনা উপদেষ্টা **ওয়াহিদউদ্দিন…
সরকারি, স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণসংক্রান্ত অধ্যাদেশে সংশোধন এনেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, যেসব সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে পূর্বনির্ধারিত বয়সসীমা বহাল থাকবে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশ জারি করে। নতুন অধ্যাদেশটির নাম দেওয়া হয়েছে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে ২০২৪ সালের ১৮ নভেম্বর সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ…
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আসনভিত্তিক সমঝোতা হয়েছে। এই সমঝোতার অংশ হিসেবে জমিয়তকে চারটি সংসদীয় আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো–কে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। পরিস্থিতি মোকাবিলায় ‘শক্ত চাল’ দিলে সেটিই হবে তার শেষ ভুল। সোমবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। একই সময়ে মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতের ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে মার্কিন কোস্টগার্ড ক্যারিবিয়ান সাগরে অভিযান শুরু করেছে। এ সময় প্রায় ৪০ লাখ ব্যারেল তেলবাহী তিনটি ট্যাংকার ধাওয়া করে জব্দ করা হয়। ট্রাম্প জানান, এসব…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর মাত্র দুদিন পর দেশে ফিরছেন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সরকারের পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে প্রায় ২০ লাখ মানুষের সমাগম হতে পারে। এ কারণে বিমানবন্দর থেকে ৩০০ ফুট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনা স্থান এবং গুলশান পর্যন্ত পুরো পথজুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সারাদেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন। তবে তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে…
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বৈঠকের তথ্য জানায়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সারাদেশে সম্ভাব্য ঝুঁকি ও তা মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা…
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। রোববার দুপুর ১২টায় রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীগুলোর সমন্বয় এবং মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া বৈঠকে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীগুলোর প্রস্তুতি ও দায়িত্ব…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর বেলা সোয়া তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক শোকাহত মানুষ জানাজায় শরিক হন। দুপুর আড়াইটার দিকে জানাজা শেষ হওয়ার পর মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়। সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু হয়। রাত পেরিয়ে শুক্রবার সকাল পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকে। ভোরের আলো ফুটতেই শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। শুক্রবার সকাল সাতটার পরও শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় সম্পূর্ণভাবে অবরোধ করে রাখা হয়েছে। রাতের তুলনায় ভোরে আন্দোলনকারীর সংখ্যা কিছুটা কম ছিল। তবে দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম আবার বাড়তে শুরু করে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। তারা হাদির হত্যার বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের…
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন দলের দায়িত্বশীলরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, বিমানবন্দর থেকে নামার পর তারেক রহমান প্রথমেই তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে যাবেন। এরপর তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

