- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’ মঙ্গলবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, দীর্ঘ সংগ্রাম এবং জনগণের সঙ্গে তাঁর আবেগী সম্পর্ক বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল। ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার…
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তা সম্ভব…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা হবে। তিনি বলেন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সমস্যার সমাধানকে দলটি সর্বোচ্চ গুরুত্ব দেবে। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী…
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রোববার ওয়াক্সাকার নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানায়, ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত ১৩ জনের পাশাপাশি ৯৮ জন আহত হন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিপদমুক্ত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও এ তথ্য নিশ্চিত করে। এর আগে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। নিবন্ধনের সময় আঙুলের ছাপ, চোখের মণির প্রতিচ্ছবি এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ২৭ ডিসেম্বর তারেক রহমান…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন। রবিবার দুপুরে তিনি কার্যালয়ে পৌঁছান এবং দলীয় কার্যক্রমে অংশ নেন। কার্যালয়ে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব **রুহুল কবীর রিজভী**সহ দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় রুহুল কবীর রিজভী বলেন, গুলশান কার্যালয়ে তারেক রহমানের নিয়মিত উপস্থিতি দলকে নতুনভাবে উজ্জীবিত করবে। তিনি বলেন, দলীয় কর্মকাণ্ডে গতি আসবে এবং নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন। এই সিদ্ধান্তের ফলে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। বিএনপি ও সমমনা জোটের সমঝোতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত। ঢাকার ২০টি আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসনে সরাসরি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়, ঢাকা-১৭ তার অন্যতম। শুরুতে এই আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা…
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে—এমন কথা বলা যাচ্ছে না। তার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি এখনো সংকটময় সময় অতিক্রম করছেন। ডা. জাহিদ জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় প্রথমে তাকে…
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের কোনোভাবেই প্রভাবিত করবে না সরকার। তিনি বলেন, সরকার পর্যবেক্ষকদের স্বাধীনতা ও নিরপেক্ষতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে রক্ষা করবে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সারা বিশ্ব থেকে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে। তিনি জানান, পর্যবেক্ষক দলের নেতৃত্বে যারা থাকবেন, তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। সেখানে সরকার স্পষ্টভাবে জানিয়েছে, পর্যবেক্ষকরা সহায়তা না চাইলে সরকার তাদের বিষয়ে কোনো ধরনের অগ্রসর ভূমিকা নেবে না।…
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মাধ্যমে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, সেখানে তারেক রহমান আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। ভোটার নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাকে এনআইডি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ এক দিন সময় লাগতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলে দেশের যেকোনো একটি নির্বাচনী এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

