- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরে হাদির চিকিৎসা সমন্বয়ের সঙ্গে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং হাদির শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছিল। ওই ঘোষণার পর থেকেই তার অবস্থা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়। ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আশাবাদী। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হবে বলে তারা আশা করছেন। ডা. জাহিদ হোসেন এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন…
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এর মাধ্যমে মামলাটির বিচারিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক ধাপ আরও এগিয়ে গেল। ওবায়দুল কাদের ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। এর আগে বৃহস্পতিবার…
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। অভিযোগের তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশন জানিয়েছে, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে…
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে আজ সকালে সর্বশেষ দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। ওমর বিন হাদি ফোনে জানান, সকালে দেখা হলেও হাদির অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনো খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে ঢাকায় হাদির চিকিৎসায় যুক্ত থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আব্দুল আহাদ জানান, গতরাতে হাদির একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পাশাপাশি তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এসব কারণে রাতেই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ডা. আব্দুল আহাদ বলেন, বর্তমানে হাদি ‘অত্যন্ত…
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়গুলো হলো জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করবে। কোন ধরনের রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে, তা নির্ভর করবে গণভোটের ফলের ওপর। তিনি বলেন, এই ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার দিক নির্ধারিত হবে। সরকার একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি,…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি নিজেই তার দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। একই সঙ্গে তিনি লন্ডন এয়ারপোর্টে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের না যাওয়ার অনুরোধ জানান। মঙ্গলবার ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত সভায় বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থান করেছেন। এ সময়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার বহু স্মৃতি, সুখ-দুঃখের সম্পর্ক তৈরি হয়েছে। তিনি বিশেষভাবে যুক্তরাজ্যে অবস্থানরত তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ জানান। তারেক রহমান বলেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে চলে যাবেন। সেদিন যেন কেউ তাকে বিদায় দিতে এয়ারপোর্টে না যান।…
স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে মহান বিজয় দিবসে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধের চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। এ কারণে দিনটি জাতির জন্য অত্যন্ত…
মহান বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী উপস্থাপন করা হয়। এ ছাড়া সশস্ত্র বাহিনীর উদ্যোগে একটি সমন্বিত ব্যান্ড পরিবেশনের আয়োজন করা হয়। একই সময়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল বাদ্য পরিবেশন করে। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকাতেও সীমিত আকারে…
জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্র শক্তি। আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচির মাধ্যমে এই দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা দাবি করেন, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তারা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় জনগণের স্বার্থে তার পদত্যাগ করা উচিত। কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করছেন। এই কর্মসূচির উদ্দেশ্য জনদুর্ভোগ সৃষ্টি করা নয়। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়। আন্দোলনকারীরা…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

