- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
গণঅভ্যুত্থান–পরবর্তী আসন্ন জাতীয় নির্বাচনকে নতুন বাংলাদেশ গঠনের ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও স্মরণীয়ভাবে আয়োজন করতে না পারলে জাতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ভিডিও কনফারেন্সে ইউএনওদের পাশাপাশি সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য কোনো প্রজন্ম হয়তো এ…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন এ তালিকা ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে বলেও তিনি সতর্ক করেন। প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে উত্তরাঞ্চলের একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলেপঞ্চগড়–১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও–২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও–৩ আসনে মো. গোলাম মর্তুজা…
বিচারবহির্ভূত হত্যা, গুম এবং মিথ্যা মামলার শিকার হিসেবে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “১৬টা বছর ধরে বাংলাদেশ যেন একটা কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল।” বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কেউ সেই অন্ধকার খুব তীব্রভাবে অনুভব করেছেন, কেউ নীরবে বহন করেছেন; কিন্তু যাদের রাজনৈতিক অবস্থান তৎকালীন সরকারের বিপরীতে ছিল, তাদের জন্য ভয়, নির্যাতন এবং নিখোঁজ হওয়ার শঙ্কা ছিল নিত্যদিনের বাস্তবতা। রাতে দরজায় কড়া নাড়া, মিথ্যা মামলা, ভয়কে সংস্কৃতিতে পরিণত করা—এসবই দীর্ঘসময় রাজনৈতিক বিরোধীদের জন্য ছিল কঠোর অভিজ্ঞতা। তাঁর দাবি, বিচারবহির্ভূত হত্যা,…
রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদমাধ্যম তাস এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত বিমানটি এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন বিমান। কার্গো পরিবহনে ব্যবহৃত এ ধরনের উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় তা মেরামত করা হয়। এরপর পরীক্ষামূলক উড্ডয়নের (টেস্ট ফ্লাইট) সময় বিমানটিতে পাইলটসহ সাতজন উপস্থিত ছিলেন। সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই বিমানটি ইভানোভো জেলার একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনাটি জনবসতিহীন এলাকায়…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্র জানায়, তফসিল ঘোষণার ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কিংবা আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার বৈঠকের পর সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। তিনি জানান, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। ইসি সূত্র আরও জানায়, তফসিল ঘোষণার অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করতে…
বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে নারীনেতৃত্বকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি রোকেয়ার আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া যে অগ্রগতির স্বপ্ন দেখিয়েছিলেন তা আজও প্রাসঙ্গিক। তিনি বলেন, রোকেয়ার লেখায় ও বক্তব্যে যে আদর্শ উঠে এসেছে, আজকের রোকেয়া পদকপ্রাপ্ত চার নারী সেই আদর্শকে বাস্তব অগ্রগতিতে রূপ দিয়েছেন। তিনি মনে করেন, তাঁরা শুধু দেশের নয়, বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন। তিনি বলেন, শুধু রোকেয়াকে স্মরণ করলেই হবে না, কেন তার মতো আরেকজনকে তৈরি করতে পারিনি—সেটাও খুঁজে দেখা জরুরি। তিনি বলেন, রোকেয়ার…
জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে জোরালো লড়াই চালাবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দুর্নীতির প্রভাব ও প্রতিরোধে বিএনপির অতীত ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতি কীভাবে বাংলাদেশকে ক্রমেই পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে বিশেষ উদাহরণের প্রয়োজন নেই। চাকরির বাজারে যোগ্যতার ভিত্তিতে সুযোগ না পাওয়া একজন গ্র্যাজুয়েটের অভিজ্ঞতা, সাধারণ সরকারি সেবা পেতে কৃষকের দীর্ঘ ভোগান্তি কিংবা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক পরিবারের বিপর্যয়—সবই দুর্নীতির বাস্তব চিত্র। ব্যবসা টিকিয়ে রাখতে উদ্যোক্তাদের ঘুষ দিতে বাধ্য হওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন। তারেক রহমান বলেন,…
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বাণীতে তিনি নারী জাগরণে বেগম রোকেয়ার অসামান্য অবদান স্মরণ করেন। তারেক রহমান বলেন, রক্ষণশীল সমাজের প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া অগ্রগতির এক অদম্য প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি জানান, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে থাকা মুসলিম নারীদের আলোর পথে এগিয়ে নিতে বেগম রোকেয়া আজীবন সংগ্রাম করেছেন। কঠোর সামাজিক বাধা সত্ত্বেও তিনি শিক্ষাকে নারীর আত্মমর্যাদা রক্ষার প্রধান হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বেগম রোকেয়ার লেখনি সমাজে বৈষম্যকে প্রশ্নবিদ্ধ করেছে। রক্ষণশীল মহলের বিরূপ প্রতিক্রিয়ার মাঝেও তিনি নারী…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি পেয়েও শেষ পর্যন্ত ঢাকায় আসছে না। অপারেটর প্রতিষ্ঠান নিজেই স্লট বাতিলের আবেদন করায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বে অনুমোদিত স্লট প্রত্যাহারের আবেদন করেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তবে অপারেটর—বা বিএনপির পক্ষ থেকে—স্লট বাতিলের কারণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এর আগে শেষ সিদ্ধান্ত অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এবং রাত ৯টার দিকে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার তফসিল ঘোষণার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার এ তথ্য নিশ্চিত করেন। ইসি সূত্র জানায়, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে। এই ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রবিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, প্রতিটি জাতীয় নির্বাচনের আগে সিইসি…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

