- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
স্বায়ত্তশাসিত, সরকারি, আধা–সরকারি ও বিভিন্ন করপোরেশনের কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশ করেছেন। শুক্রবার ৫ ডিসেম্বর সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে কর্মচারীরা ১:৪ অনুপাতে ১২তম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানান। কর্মচারীরা জানান, আগামী ১ জানুয়ারি থেকে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করে গেজেট প্রকাশের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি, অথচ গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বেড়ে…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনার অনুরোধ জানানো হয়। রাজধানীর নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। সেখানে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও লন্ডনে নেওয়ার প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না, সেটা সম্পূর্ণভাবে চিকিৎসকেরাই সিদ্ধান্ত নেবেন।’ মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান দেশে ফিরে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। শুক্রবার বেলা ১১টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালে আসেন। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বৃহস্পতিবার বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, তাঁর বড় বোন শাহিনা খান জামান ও তাঁর স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এভারকেয়ার হাসপাতালে তাঁকে গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার,…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আবারও পিছিয়েছে। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় পৌঁছাতে না পারায় তাঁর যাত্রা অন্তত আরও এক দিন বিলম্বিত হচ্ছে। সব ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এবং রোববার ৭ ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এয়ার অ্যাম্বুলেন্স সময়মতো না আসায় বিদেশে নেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে না। তিনি বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখে (রবিবার)…
পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন গঠনের লক্ষ্যে প্রণীত ‘পুলিশ কমিশন অধ্যাদেশ’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি জানান, নতুন পুলিশ কমিশনের প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। পাশাপাশি কমিশনে থাকবেন—জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন গ্রেড–১ পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড–১) পর্যায়ের কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (কর্মরত বা অবসরপ্রাপ্ত), এবং মানবাধিকার ও সুশাসন বিষয়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ। রিজওয়ানা হাসান বলেন, এই কমিশনের মূল উদ্দেশ্য…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালের মধ্যেই লন্ডনে নিয়ে যাব। সেখানে তাঁর চিকিৎসার জন্য উপযুক্ত একটি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।’ তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ে বিমানযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের রোগ এবং চোখের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরের…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু হওয়ায় তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা, বিএনপির একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাতে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দেশে পৌঁছে জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন। এর আগে কাতার জানায়, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে তারা এয়ার অ্যাম্বুল্যান্স দিতে প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারও শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায়…
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ বলে ঘোষণা করা হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে গঠিত এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকালে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বেঞ্চের নেতৃত্ব দেন। এর আগে গতকাল বুধবার শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। বৃহস্পতিবারের রায়ে আপিল বিভাগ হাইকোর্টের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি দেয়, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করা রিটটি ভ্রান্ত ধারণা ও ভুল…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বুধবার ৩ ডিসেম্বর উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় দুই শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসক ও স্থানীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, মিশর সীমান্তের কাছে দক্ষিণ রাফায় হামাস তাদের যোদ্ধাদের ওপর অতর্কিত হামলা চালায়, যাতে চার ইসরাইলি সেনা আহত হয়। এরপরই প্রতিক্রিয়াস্বরূপ অভিযান চালানো হয়। তবে গাজার কর্মকর্তারা বলছেন, এসব হামলায় সাধারণ নাগরিকই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই দিনে রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসরাইল। তেল আবিব জানায়, এই ক্রসিং দিয়ে শুধু গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন, তবে কোনো ত্রাণ বা…
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী জেলা শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার। কম্পনের তীব্রতা কম হলেও ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসকারী অনেকেই দুলুনি অনুভব করেছেন বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

