- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ খালেদা জিয়ার পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসকেরা তাকে স্বাগত জানান। হাসপাতালে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। উপস্থিত চিকিৎসকেরা তাকে জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এবং চীনের বিশেষজ্ঞদের সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। প্রধান উপদেষ্টা এ সময় পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।…
জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের সমালোচনা করে দলের প্রতি কড়া বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার ৩ ডিসেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের উদ্দেশে বলতে হয়, আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র মানুষের সঙ্গে তারা কাজ করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি অভদ্র দল, আর এরাও অসভ্য দল।’ জামায়াতকে ধর্ম বিকৃতকারী দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এরা মওদুদবাদে বিশ্বাস করে, ইসলামে নয়। এসব লোকের হাত থেকে সাবধান থাকবেন।’ তিনি দাবি করেন, এ ধরনের মতবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।…
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে এবং জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে। সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানান তিনি। বক্তৃতায় তিনি বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় যোগ দিতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছেছেন। তিনি বুধবার ৩ ডিসেম্বর সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগমনের সময় সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। জানা গেছে, বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে রিচার্ড বিলকে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে চলমান চিকিৎসা অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। এদিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার…
যুক্তরাষ্ট্র ইউরোপের বাইরে থাকা ১৯ দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে। ট্রাম্প প্রশাসন জানায়, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আগের আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত হলো আরও কঠোর বিধিনিষেধ, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অঙ্গীকারের অংশ। সরকারি স্মারকে বলা হয়, গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় আফগানিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় একজন গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। এই প্রেক্ষাপট নতুন নীতির পক্ষে অতিরিক্ত যুক্তি হিসেবে উল্লেখ করেছে প্রশাসন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান ও সোমালিয়া রয়েছে। সম্প্রতি ট্রাম্প সোমালি…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে এসএসএফ সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন শুরু করেন। এর আগে গতকাল রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়। ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে এই ঘোষণা কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে এটি কার্যকর হয়েছে বলে জানানো হয়। বয়সজনিত জটিলতা এবং দীর্ঘদিনের শারীরিক সমস্যা নিয়ে খালেদা জিয়া কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপির…
ডিসেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষিত এই নতুন মূল্য সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করেছে বিইআরসি। নভেম্বরের ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে দাম বাড়িয়ে ডিসেম্বর মাসে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা। এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা ঠিক করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে নির্ধারণ…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। তবে মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছাড়া দেশে বা বিদেশে চিকিৎসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ডা. জাহিদ বলেন, চিকিৎসকেরা যে সেবা দিচ্ছেন, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। চিকিৎসার প্রতিটি ধাপ নিয়েই বোর্ড পর্যবেক্ষণ করছে। বিদেশে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কি না, সেটিও বোর্ডের মতামতের ভিত্তিতে নির্ধারিত হবে। তিনি জানান, চিকিৎসা প্রক্রিয়ায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময়ে সহযোগিতা ও শুভকামনার জন্য দেশ-বিদেশের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার প্রধান উৎস। মঙ্গলবার বেলা ১১টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, বিশ্বের নানা প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য যে শুভকামনা ও সহযোগিতা পাওয়া যাচ্ছে, তার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বন্ধুদের উদ্বেগ ও দ্রুত আরোগ্যের কামনা তাঁদের গভীরভাবে স্পর্শ করছে বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান আরও লিখেন, বাংলাদেশের মানুষের…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বাংলা ও ইংরেজি পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।” সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

