- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাঁকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে এই তথ্য জানান। মাহাদী আমীন লেখেন, বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হলেও তাঁর চিকিৎসায় দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা একসঙ্গে কাজ করছেন। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি জানান, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ–বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় কোনো…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মায়ের সংকটময় সময়ে দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও এ বিষয়ে তাঁর একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যও তুলে ধরেন। তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তিনি জানান, তাঁর রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে নাগরিকেরা দোয়া করছেন। প্রধান উপদেষ্টা চিকিৎসাসহ সব প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশ–বিদেশের চিকিৎসকদল পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে। বিএনপি…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলমান মক ভোটিং পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সিইসি বলেন, গণভোট নিয়ে এখনো পূর্ণমাত্রায় প্রচারণা শুরু হয়নি। সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে। তিনি জানান, সেই লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত। তিনি বলেন, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি বা ছিনতাইয়ের মতো কিছু ঘটনা ঘটলেও সেগুলো বিচ্ছিন্ন। তিনি…
বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধশিল্পে বড় ধরনের উৎপাদন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবে এ আগ্রহ উঠে এসেছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংক অব চায়নার (এক্সিম ব্যাংক) ভাইস প্রেসিডেন্ট ইয়াং দোংনিং এই আগ্রহের কথা জানান। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রেসিডেন্ট ড. মা জুন। ইয়াং দোংনিং বলেন, বাংলাদেশে অবকাঠামো খাতে চীনের দীর্ঘদিনের বিনিয়োগের পাশাপাশি এখন তারা উৎপাদনমুখী খাতে অগ্রাধিকার দিতে চায়। এর মধ্যে রয়েছে রুফটপ সোলার প্যানেল স্থাপন এবং পাটকে কেন্দ্র করে জ্বালানি, বায়োসার ও…
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়, যেখানে ভূ–পৃষ্ঠ থেকে প্রায় ৬ দশমিক ২ মাইল গভীরে কম্পনের উৎস শনাক্ত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং কম্পনের উৎস ছিল নরসিংদীর ঘোড়াশাল। হালকা হলেও ঢাকার বিভিন্ন এলাকায় মানুষ এটি স্পষ্টভাবে অনুভব করেন। সম্প্রতি ভূমিকম্প প্রবণতা বেড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত ২১ নভেম্বর ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশে…
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত–৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন। একই দিনে পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে বেলা ১১টা ২৩ মিনিটে রায় পাঠ শুরু হয়। আদালত ও মামলার সূত্র জানায়, গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত–৫-এ শেখ হাসিনা ও তাঁর দুই সন্তানের বিচার কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে শেখ হাসিনাসহ ১২ আসামির মামলায় ২৯ জন, সজীব…
পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, এখতিয়ার বহির্ভূতভাবে এবং আবেদন ছাড়াই প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরাও। তিন মামলায় শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসদনে থাকা শেখ হাসিনার…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি)–দের লটারির মাধ্যমে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ম্যানুয়াল লটারির মাধ্যমে জেলার এসপি নির্বাচন করা হয়। লটারিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা। সূত্র জানায়, এসপি নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।…
নির্বাচন প্রতিহতের ঘোষণা দেওয়া ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীতে বিজিবির ৫ ব্যাটালিয়নের অনুষ্ঠিত নির্বাচনকেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি জানান, “এখানে খুব সুন্দর একটি মহড়া দেখলাম। আমাদের নির্বাচন সংস্কৃতি মাথায় রেখে বিজিবি সব ধরনের পরিস্থিতি বিবেচনা করে প্রশিক্ষণ দিয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত।” তিনি বলেন, নিয়মিত নির্বাচনি দায়িত্ব না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। পুলিশ ১৩০টি কেন্দ্রে প্রশিক্ষণ দিচ্ছে, আনসার–বিডিবির…
বিশ্বের দ্রুত বর্ধনশীল নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান আরও এক ধাপ ওপরে উঠেছে। জনসংখ্যা বৃদ্ধি ও ঘনত্বের দিক থেকে নবম স্থান থেকে উঠে এসে এখন বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় জায়গা করে নিয়েছে রাজধানী ঢাকা। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহর হিসেবে ঢাকার উঠে আসার সম্ভাবনাও রয়েছে। খবর আল জাজিরার। জাতিসংঘের সর্বশেষ হিসাব বলছে, ঢাকায় বর্তমানে বসবাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও, জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

