- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ জনে। এ সময়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৮৭ হাজার ৭১২ জনে। এর আগে ২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ রোগী।২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪…
২০২৫–২৬ কর বছরের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার, ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর জানায়, বিশেষ আদেশের মাধ্যমে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সমস্যা থাকলে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে আবেদন করতে পারবেন। এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি…
মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার, ২৩ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির প্রভাব মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের দেশি সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের হিসাবও নির্বাচনী হলফনামায় অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। রোববার সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “দুদক সম্পদের বিবরণী চাইছে, সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। অনুপার্জিত সম্পদ কারও থাকলে দুদক অবশ্যই ব্যবস্থা নেবে।” দুদক চেয়ারম্যান জানান, প্রার্থীদের সম্পদ বিবরণীতে স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। দুদকের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ও তুলে ধরেন ড. আবদুল মোমেন। তিনি বলেন, “২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ৫ দশমিক ২১ একর বলে…
নির্বাচনের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ না পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না। আগে অর্থ ও পেশিশক্তি ব্যবহারের যে সংস্কৃতি দেখা গেছে, এবার নির্বাচনকে ভিন্ন ও সুষ্ঠু করার বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি না।” রবিবার, ২৩ নভেম্বর সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সবার জন্য সমান সুযোগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কোনো অপপ্রচারে কান দেবেন…
মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হচ্ছে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত সেনা, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। রোববার, ২৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১–এ এসব মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এগুলোর আগে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ তিন মামলায় মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওইদিনই প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।…
রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৭। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। ইএমএসসি উৎপত্তিস্থল হিসেবে জানিয়েছে ঢাকার ৮ কিলোমিটার উত্তর–উত্তর–পূর্ব অঞ্চলকে। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা সন্ধ্যার কম্পনটিকে স্পষ্টভাবে অনুভব করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঢাকায় সত্যিই ভূমিকম্প হয়েছে কিনা তা তারা এখনও সিসমিক সেন্টার থেকে নিশ্চিত…
রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে শেরিং টোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠক শেষে তাকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক…
পাবলিক রিপ্রেজেন্টেশন (পিআর) নিয়ে দীর্ঘদিন সোচ্চার থাকা একটি রাজনৈতিক দল এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জান্নাতের টিকিট বিক্রির ভাষণ দিয়ে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ইসলামের শিক্ষা নয়। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকলে সব ধর্ম–বর্ণের মানুষের অধিকার নিশ্চিত হয়। কিন্তু গণতন্ত্র অনুপস্থিত থাকায় মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। তার অভিযোগ, পূর্ববর্তী সরকার শুধু রাজনৈতিক অধিকার নয়, মানুষের ধর্মীয় স্বাধীনতাও সীমিত করেছিল। তিনি বলেন, ‘হাসিনা…
২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার আশুলিয়ার বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র কম্পনটি রেকর্ড করে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। এটি গতকালের মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটারশক। আফটারশক ১০-২০ কিলো দূরেও হতে পারে। সেক্ষেত্রে গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছেই হয়েছে এটি। এর আগের দিন শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ মোট ১০ জন নিহত…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

