- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
ঢাকার বংশালের কসাইটুলিতে আজ শুক্রবার সকালে ভূমিকম্পের পর একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু হয়েছে। সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় ভবনটি দুলতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে ওপরের রেলিং ভেঙে রাস্তার ওপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সড়ক দিয়ে হেঁটে যাওয়া তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বংশাল থানার উপপরিদর্শক আশিষ বলেন, ভূমিকম্পের কারণে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হন। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন এবং…
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। বাংলাদেশ ও ভারতের কয়েকটি এলাকাতেই এই কম্পন অনুভূত হয়। হঠাৎ ভবন দুলতে শুরু করলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ঘর ছেড়ে নিরাপদ স্থানে নেমে আসেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে। শক্তিশালী এই ঝাঁকুনিতে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামেন। অনেক বাসিন্দা জানান, তাঁরা হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে গেছেন এবং ঘরের টেবিল–চেয়ারে রাখা জিনিসপত্র মেঝেতে…
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার সকালে ঢাকার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা নীরবে দাঁড়িয়ে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দিবসটি ঘিরে দিনজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিন বাহিনী প্রধানদের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আলোচনা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা। সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকা সেনানিবাসের আমি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। অনুষ্ঠানে তিনি ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও…
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন মঞ্জুর করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটিকে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক রায় হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা ছিলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি…
শততম টেস্টে সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে এটি এক বিরল কীর্তি। বিশ্বের মাত্র ১১তম ব্যাটার হিসেবে তিনি শততম টেস্টে সেঞ্চুরি করলেন। একই সঙ্গে এই তালিকায় জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার হলেন তিনি। শুক্রবার দিনের খেলা শুরুতেই মুশফিককে পরীক্ষার মুখে ফেলে দেন ম্যাথিউ হামফ্রেস। দিনের চতুর্থ বলেই তাঁর বিপক্ষে জোরালো এলবিডব্লিউর আবেদন ওঠে, যদিও আম্পায়ার নাকচ করেন। পরের বলেও অস্বস্তিতে পড়েন তিনি। সেই চাপ সামলেও টিকে থাকেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটে জর্ডান নেইলের ওভারে। তৃতীয় বলটি শর্ট কভারের দিকে ঠেলে এক রান নিতেই তিন অঙ্কে পৌঁছে যান মুশফিকুর রহিম।…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেওয়া হয়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর নির্দেশনায় শুধুমাত্র দোয়া-মিলাদ ও অর্থদান কর্মসূচি পালন করা হচ্ছে। তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। পরিবারের মধ্যে তাঁর ডাক নাম ‘পিনো’। ১৯৮৮ সালে ২২ বছর বয়সে তিনি বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিক রাজনীতিতে যুক্ত হন। এর আগেও তিনি রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে মা খালেদা জিয়ার পাশাপাশি…
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বড় ধরনের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ভোরে দেশটির টার্পোনিল শহরে এই হামলায় তিন শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯৩ জন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর এ অঞ্চলটিতে এটি রাশিয়ার অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টার্পোনিল ছাড়াও ইউক্রেনের লভিভ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে হামলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় ড্রোন হামলায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এসব হামলার কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র টার্পোনিলের একটি আবাসিক ভবনে আঘাত হানে। ওই ভবনের বড় অংশ…
চলমান যুদ্ধবিরতির মাঝেই গাজায় নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং গাজা সিটির পূর্ব এলাকায় এসব হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন। স্থানীয় সময় বুধবার দুপুরে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে আইডিএফ বিমান হামলা চালায়। একই দিনে গাজা সিটির পূর্বাঞ্চল শুজাইয়া এবং জয়তুন এলাকার দুটি ভবনেও হামলা হয়। এসব হামলায় একই পরিবারের বাবা, মা ও তিন সন্তানসহ পুরো পরিবার নিহত হয়েছে বলে জানিয়েছেন আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ। তিনি বলেন, গাজাবাসী এখনো গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন; কারণ যুদ্ধ থামেনি, আর প্রতিদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা মারা…
জুলাই গণ–অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, এ ভূমিকা দেশের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও অভিজ্ঞতা একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা…
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে ‘মব ভায়োলেন্স’ বা জনতার সহিংসতা থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার সময়ে বিভিন্ন স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তার মতে, একটি মহল রায়ের গুরুত্ব কমাতে অন্য দিকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। বিষয়টি রাজনৈতিক দলগুলোকে খতিয়ে দেখতে হবে বলে তিনি মন্তব্য করেন। দেশকে গণতান্ত্রিক পথে ফেরানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

