- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
চব্বিশ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে করা এ মামলার রায় সোমবার দুপুরে ঘোষণা করা হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রাইব্যুনাল–১ এর তিন সদস্যের বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী রায়ের প্রথম অংশ পাঠ করা শুরু করেন। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। দুই ঘণ্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। মামলায় পলাতক রয়েছেন কামাল। অন্যদিকে গত বছর গ্রেপ্তার হওয়া…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে। মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও ছিলেন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে দায় স্বীকার করে জবানবন্দি দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক…
সৌদি আরবের মদিনার কাছে ওমরাহযাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই ভারতের বিভিন্ন রাজ্যের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ঘটনাটি ঘটে বাংলাদেশ সময় রাত প্রায় ২টার দিকে, মদিনায় প্রবেশপথ মুফরিহাত এলাকার কাছে। বাসটি মক্কা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করেছিল। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায়, ফলে বেশিরভাগ যাত্রী বেরিয়ে আসতে পারেননি। খালিজ টাইমস জানায়, বাসে থাকা অধিকাংশ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে গিয়েছিলেন। তাঁরা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন। অনেক যাত্রী দুর্ঘটনার সময় ঘুমিয়ে থাকায় আগুন ধরে গেলে তাঁদের বেরিয়ে আসার…
জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এই রায় ঘোষণার আগের রাতে ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এসব বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে পল্লবী মেট্রোস্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো স্থানে হতাহতের খবর পাওয়া যায়নি। রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে…
নরসিংদীর শিবপুরে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণসমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ইটাখোলা মোড়ে আয়োজিত এই সমাবেশে শিবপুরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। সমাবেশস্থলে পৌঁছে তারা স্লোগান দেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, ক্ষমতাসীন দল অতীতে ভোটের অধিকার সীমিত করার পাশাপাশি নানা কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছে। বক্তারা অচিরেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান। উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও নরসিংদী–৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আবুল হারিস রিকাবদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির…
আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেবেন, সেটিই কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সোমবার ট্রাইব্যুনাল রায় যা–ই দিক, তা কার্যকর হবে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত আছে।” রবিবার দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনসে মাঠ প্রশাসন ও আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে নতুনভাবে সাজানো হয়েছে। তাঁর ভাষায়, বর্তমান আইন–শৃঙ্খলা পরিস্থিতি “খুব ভালো বা খুব মন্দ নয়, মাঝামাঝি অবস্থায়” রয়েছে। তিনি জানান, আসন্ন নির্বাচনকে…
অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীদের জন্য আশার খবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে যে সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করা হচ্ছে—বৈধ, অবৈধ বা ডাটাবেইজে না পাওয়া—সবই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সচল থাকবে। রবিবার একটি বার্তায় বিটিআরসি জানায়, আগামী ২৬ ডিসেম্বরের পর দেশজুড়ে সব অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। তবে এর আগে ব্যবহৃত সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয় নিবন্ধনের আওতায় আসবে, ফলে এগুলো নির্বিঘ্নে ব্যবহার করা যাবে। বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হবে। এই সিস্টেমের মাধ্যমে অনুমোদিত মোবাইল হ্যান্ডসেট সহজে শনাক্ত হবে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হব। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় কমিশন।” রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু হয়। সূচনা বক্তব্যে সিইসি দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানান। এদিন গণফোরামসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে ইসি। অন্যান্য দল হলো—গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম…
জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে আগামীকাল সোমবার। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গত বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। বিজ্ঞপ্তি অনুযায়ী, রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও এটি প্রচার করা হবে। মামলার তিন আসামি হলেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক…
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৫১৯ টাকা। শনিবার রাতে জারি করা বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। একই সঙ্গে অন্যান্য ক্যারেটের নতুন মূল্যও নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার থেকে এসব দাম কার্যকর হয়েছে। স্বর্ণের নতুন দাম— বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরি…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

