- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাঁর মতে, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে অবশ্যই জাতীয় সংসদ গঠন করতে হবে। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত মৌন মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, রাষ্ট্রপতির জারি করা সাম্প্রতিক আদেশ এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের আহ্বান বিএনপি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ যে প্রক্রিয়ায় রচিত, প্রণীত ও স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ। তবে সনদের বাইরে আরোপিত বা জবরদস্তিমূলক প্রস্তাব জনগণই বিবেচনা করবে…
অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ‘পক্ষপাতদুষ্টতা’ রয়েছে উল্লেখ করে এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সরকারের আচরণ নির্বাচন ঘিরে শঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন। জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর দিন সংবাদ সম্মেলন ডেকে তারা প্রতিক্রিয়া জানান। ডা. তাহের বলেন, পরিকল্পিত ও পূর্বনির্ধারিত একটি রায়ের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে কি না—এ নিয়ে জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে। সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে তিনি সেই আশঙ্কার উৎস বলে উল্লেখ করেন। তিনি…
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের বিষয়ে জনমত জানতে গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন একই সঙ্গে গণভোটের ব্যালটে ভোটাররা তাঁদের মতামত জানাতে পারবেন। গণভোটে চারটি বিষয়কে একত্র করে একটি প্রশ্ন রাখা হবে—ভোটার ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে এসব প্রস্তাবের প্রতি তাঁর অবস্থান জানান…
বহুল প্রত্যাশিত জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এই সনদে স্বাক্ষর করেন। জুলাই আন্দোলনের পর রাষ্ট্রীয় পুনর্গঠনের রূপরেখা হিসেবে বিবেচিত এ সনদ কার্যকর করার প্রক্রিয়া রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আরও এগিয়ে গেল। তবে সনদে স্বাক্ষর নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। আন্দোলনে যুক্ত ছাত্র–জনতার একটি অংশ এর আগে বলেছিল, রক্তের বিনিময়ে রচিত জুলাই সনদে যদি পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, তাহলে তারা সেটি গ্রহণ করবে না। তাঁদের বক্তব্য অনুযায়ী, এতে সনদের নিরপেক্ষতা ও নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এর আগে গত ১৭ অক্টোবর বিএনপি ও জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে।…
জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর (সোমবার) এ মামলার রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন ইতোমধ্যে আদালতে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ রায়ের তারিখ ঘোষণা করবেন। এদিনকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে অবস্থান নিয়েছেন পুলিশের বিভিন্ন ইউনিট, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা। আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তল্লাশি শেষে সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে,…
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গত ২৩ অক্টোবর এ দিন নির্ধারণ করে। ট্রাইব্যুনালটি বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায়ের তারিখকে কেন্দ্র করে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরদপ্তরে চিঠি…
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশীদার দলগুলোর প্রতি সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না। জুলাই সনদের অঙ্গীকার রক্ষায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ, তবে কেউ যদি অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল অবলম্বন করে, সেটি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে।” বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তারেক রহমান। তিনি বলেন, “বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয়…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার এই ভাষণ দুপুরে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করবেন। এদিকে, বৃহস্পতিবারই কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালনের কথা রয়েছে। এর আগে সপ্তাহজুড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা…
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’র সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল। বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী ১৬ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি জনগণের পাঁচ দফা দাবি মেনে না নেওয়া হয়, তাহলে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান শুরু…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

