- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচারে ড্রোন, পোস্টার এবং বিদেশে প্রচারণা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সামাজিক মাধ্যমের ব্যবহার, বিলবোর্ডের সংখ্যা, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অপব্যবহারসহ নানা বিষয়ে কঠোর আচরণবিধি জারি করা হয়েছে। গতকাল সোমবার আচরণবিধিটি গেজেট আকারে প্রকাশ করে ইসি। এতে বলা হয়, কোনো প্রার্থী বা দল নির্বাচনী প্রচারণায় ড্রোন, কোয়াডকপ্টার বা অনুরূপ যন্ত্র ব্যবহার করতে পারবে না। একজন প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না; প্রতিটি বিলবোর্ডের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুটের বেশি হবে না। প্রথমবারের মতো নির্বাচনী পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশবান্ধব প্রচারে গুরুত্ব…
দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিস্ফোরণে নয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর রাতেই সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে। পাশাপাশি উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্তচৌকিতেও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে টহল বাড়ানো, নতুন চেকপোস্ট স্থাপন ও নজরদারি টিম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি হুন্দাই আই২০ গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের…
রাজধানী ঢাকায় গভীর রাতে বিভিন্ন স্থানে চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, সোমবার দিবাগত রাতে যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে এবং বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লাগে। ঘটনাগুলোর সময় বাসগুলোতে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন লাগে। এরপর রাত ২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা টোলপ্লাজার কাছে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। পরে ভোর ৪টার দিকে উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরও একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। তিনি বলেন, ‘কাজলায় টোলপ্লাজার কাছে রাইদা পরিবহনের বাসে…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন জুলহাস মিয়া (৪০) নামে এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে, তিনি বাসটির চালক ছিলেন। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া। হঠাৎ মুখোশ পরা তিনজন দুর্বৃত্ত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনজন মুখোশধারী ব্যক্তি দ্রুত এসে বাসে আগুন…
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সরকার দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ হয়েছে। জুলাই সনদ ও গণভোট নিয়ে সমঝোতার জন্য দেওয়া সাত দিনের সময়ও পেরিয়ে গেছে। সরকার এখন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং খুব শিগগির তা জানাবে।” সরকারের দেওয়া আলোচনার সময়সীমা শেষ হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি। বিএনপি বলছে, “গণভোট ও সংস্কার পরিকল্পনা চাপিয়ে দেওয়া হচ্ছে। সংসদ…
রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিতে নিহত হয়েছেন তারিক সাইফ মামুন (৫৫)। পুলিশ জানিয়েছে, নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একসময় কুখ্যাত সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের এ ব্লকের সামনে এ গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরা দুই যুবক কাছ থেকে মামুনকে লক্ষ্য করে গুলি চালায়। তার শরীরে চারটি গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) ফজলুল হক জানান, “দুই দুর্বৃত্ত কাছ থেকে গুলি করে মামুনকে হত্যা…
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ধানের শীষে ভোট চাওয়ায় ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. কামরুল ইসলাম খান। তাঁর ছেলে কেন্দ্রীয় যুবদল নেতা আরাফাত বিল্লাহ খান সম্প্রতি বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে জনসভায় প্রকাশ্যে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রোববার (৯ নভেম্বর) নিজের অবস্থান পরিষ্কার করতে কামরুল ইসলাম খান ফেসবুকে এক পোস্টে লেখেন, “আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ দিয়েছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমি তার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় রদবদল করেছে সরকার। দুই দিনে দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আজ রোববার ১৪ জেলায় এবং গতকাল শনিবার রাতে আরও ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ডিসিরা জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তাই আসন্ন নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনের এই পুনর্গঠনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহান (ব্রাহ্মণবাড়িয়া), পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসউদ (ঝিনাইদহ), মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল ছালাম (নড়াইল), ভূমি রেকর্ড ও জরিপ…
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে ভোররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে যে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।” তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত…
সংবাদে পক্ষপাতিত্বের অভিযোগে নড়েচড়ে উঠল প্রতিষ্ঠানটি সংবাদ পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত’ পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্সজেন্ডার অধিকারের মতো সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন তৈরিতে ভারসাম্যহীনতা ও সম্পাদনায় বিকৃতি আনার অভিযোগের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত। বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট সম্প্রতি সংবাদে পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন। তার অভিযোগ প্রকাশের পর টেলিগ্রাফ পত্রিকা বিবিসির একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করে, যেখানে দেখা যায়—‘প্যানোরামা’ তথ্যচিত্রে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

