- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকার কেবল প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নতুন সরকারের ওপরই নির্ভর করবে। রোববার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চালের দাম এখন সহনীয় পর্যায়ে আছে। তবে খাদ্য বহির্ভূত খাতে—বিশেষ করে যাতায়াত ও বাড়িভাড়ার খরচ বেড়েছে।’ বাজার স্থিতিশীল রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, ইউরিয়া ও টিএসপি সার আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সেদ্ধ চাল আমদানির উদ্যোগও চলছে।…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব সংকটই মূলত রাজনৈতিক নাটক। সাধারণ মানুষ আসলে নিজের ভোট নিজ হাতে দিতে চায়। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলছে। আমরা বলছি, গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হবে। সাধারণ মানুষ এসব বোঝে না, বোঝে শিক্ষিত শ্রেণি। আমেরিকা থেকে কিছু লোক এসে এসব চাপিয়ে দিচ্ছে।’ নিজের সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। কখনো হেরেছি, কখনো জিতেছি, কিন্তু জনগণকে ছেড়ে যাইনি।…
ভয়াবহ শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওয়ং’। ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চলে এর প্রভাব পড়তে শুরু করায় নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে ১ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) রাতের দিকে ঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, টাইফুনটির কারণে প্রবল বৃষ্টিপাত, তীব্র ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির লুজন দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা সংকেত ৫ জারি করা হয়েছে। রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকায় জারি রয়েছে ৩ নম্বর সংকেত। স্থানীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সুপার টাইফুন ফাং-ওয়ং বর্তমানে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে স্থিতিশীল বাতাস এবং…
সংবাদ প্রতিবেদন:বছর ঘুরে আবারও আসছে পবিত্র রমজান মাস। ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ জানিয়েছে, রমজান শুরুর আর মাত্র ১০০ দিন বাকি। তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হতে পারে পরদিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি শুক্রবার। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা ‘এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে। তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যে…
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের জন্য সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। রোববার সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে একে অপরের ওপর কিংবা উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে নানা বক্তব্য দেয়। এর কিছু সত্য হলেও, তাতে নির্বাচনের বিষয়ে কোনো শঙ্কা নেই। বাস্তবে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’ তিনি আরও বলেন, ‘যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ…
বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে প্রায় এক কোটি শিক্ষার্থীর পাঠদান। সাড়ে ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা ক্লাস না করেই ফিরে যাচ্ছে। সহকারী শিক্ষকরা গত শনিবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের দাবি—দশম গ্রেডে বেতন-ভাতা প্রদান, পদোন্নতির সুযোগ এবং বেতন বৈষম্য দূরীকরণ। মূলত ১৫ নভেম্বরের পর কর্মবিরতি শুরু করার কথা থাকলেও শাহবাগে পুলিশের হামলার ঘটনায় তা আগিয়ে আনা হয়। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর পক্ষ থেকে…
প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। নাশভিলের বিপক্ষে ‘বেস্ট অব থ্রি সিরিজের’ শেষ ম্যাচে ৪-০ গোলের বড় জয়ে এই সাফল্য নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। ম্যাচে জোড়া গোল করেছেন মেসি, আরেকটিতে দিয়েছেন সহায়তা। সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল মায়ামি, দ্বিতীয়টিতে জয় পায় নাশভিল। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল দুই দলের জন্যই টিকে থাকার লড়াই। নাশভিলকে টুর্নামেন্ট থেকে বিদায় করে কনফারেন্স সেমিফাইনালে উঠেছে মায়ামি, যেখানে প্রতিপক্ষ এফসি সিনসিনাটি। চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ১০ মিনিটে নাশভিলের কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে মাঝমাঠ থেকে বল টেনে বক্সে ঢোকার আগেই জালে পাঠান মেসি। চার ডিফেন্ডারের…
তিন দফা দাবি আদায়ের আন্দোলনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এতে চারটি শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। শিক্ষকদের তিন দফা দাবি হলো—১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা,৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। এই কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। পাশাপাশি ঢাকা ও…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, গণভোট ইস্যুতে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে বিএনপি রাজি নয়। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। হামিদুর রহমান আজাদ বলেন, “আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। কিন্তু তারা জানিয়েছে, আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। আমরা যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকেও আলোচনায় অংশ নিতে উদ্বুদ্ধ করব।” তিনি আরও বলেন, “জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ দিয়েছে, তখন থেকেই বিরোধ শুরু হয়েছে।” গণতন্ত্র প্রসঙ্গে জামায়াতের…
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখন একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা যখন ১৮ কোটি মানুষকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন, তখন তা পুরো জাতিকেই অপমানিত করে। এর মানে কি সবাই টেররিস্ট? সবাইকে হত্যা করেই কি তিনি আবার ক্ষমতায় ফিরতে চান?” তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় বা অনিশ্চয়তা নেই। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জানান প্রেসসচিব। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ও…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

