- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে সাত মাদক কারবারির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে, সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতা সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। চার্জশিটে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে উদ্যানে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ চক্রের নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান নামে এক মাদক কারবারি। তার সহযোগী মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মো. রবিন উদ্যানে মাদক বিক্রির নেটওয়ার্ক পরিচালনা করত। তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আখতার মোর্শেদ চার্জশিটে…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। তাই রাজনৈতিক দলগুলোর উচিত নয় কথায় কথায় গণভোটের দাবি তুলে রাস্তায় নামা। তিনি বলেন, “বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই। আগামীতে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসা যেতে পারে।” শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা হবে না। আপনারা…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শনিবার দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত সরকারি বিজ্ঞপ্তিতে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে। এর আগে জানানো হয়েছিল, তিনি বৃহস্পতিবার পাবনা যাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি আজ সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন। পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে আরিফপুরে গিয়ে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি কালাচাঁদপাড়ার জুবলী ট্যাঙ্কের বাড়িতে যাবেন এবং দুপুরের পর আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। সন্ধ্যা ও রাতে তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের শেষ…
যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার বিমান চলাচলে সরাসরি পড়েছে। শুক্রবার একদিনেই দেশজুড়ে ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সরকারি অচলাবস্থার কারণে বিমান চলাচল সীমিত করার নতুন নির্দেশনা কার্যকর হওয়ার দিনেই এই বিপর্যয় ঘটে। খবর বিবিসির। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪০টি বৃহত্তম বিমানবন্দরে শুক্রবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। এ পদক্ষেপ নেওয়া হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও অন্যান্য ফেডারেল কর্মীদের চাপ কমাতে, যারা সরকারের তহবিল সংকটের কারণে বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন। এফএএ সূত্রে জানা গেছে, ‘অত্যাবশ্যক কর্মীরা’ গত মাস থেকে বেতন না পাওয়ায় অনেকেই অসুস্থতার অজুহাতে ছুটি নিচ্ছেন অথবা জীবিকা নির্বাহের জন্য বিকল্প চাকরি নিচ্ছেন।…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন। গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, গাজায় নির্বিচারে বোমা হামলা, বেসামরিক নাগরিক হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ জোটের ফ্লোটিলা বহর আটকানোর ঘটনাও অভিযোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেতানিয়াহুর পাশাপাশি পরোয়ানায় নাম এসেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামিরের। এই সিদ্ধান্তের পর ইসরায়েল তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির…
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নতুন নেতৃত্ব যেন দেশের জন্য ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়ন করে। তিনি আশা প্রকাশ করেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে দেশে নতুন মানচিত্র পাওয়া যাবে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, অতীতের কলুষিত ছাত্ররাজনীতির কারণে কিছু নেতার আচরণ নেতিবাচক বার্তা দিয়েছে। সে কারণে ছাত্রসংসদগুলোতে সততার মান বাড়াতে হবে। তিনি চান, এক ভাগও ফেলবে না এমন সাফল্য সবাই দেখুক। তিনি নির্বাচিত ছাত্রনেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা শুধু ক্যাম্পাসের জন্য নয়,…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নিজেই এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “আজকে দুর্ভাগ্য আমাদের, অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা নিজেরাই এমন একটি অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু রাজনৈতিক জোট এখন গণভোটের দাবিতে চাপ দিচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই—এরাও নির্বাচনের প্রক্রিয়া বানচাল করার ষড়যন্ত্র করছে।” তিনি আরও বলেন, “আমরা গণভোটের বিরোধী নই। তবে সেটা…
বাংলাদেশে প্রকৃত পরিবর্তন না এলে তরুণরা আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন বা ঐকমত্য কমিশন—কিছুই ফলপ্রসূ হবে না।” শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এজন্যই ঐকমত্য প্রক্রিয়া শেষ হলেও একমত হওয়া যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন না আসবে, ততক্ষণ ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।” তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা গণতন্ত্র প্রতিষ্ঠার…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। তিনি বলেন, “এ সরকারের অধীনে নির্বাচন হবে, এবং সারাদেশে ইতিমধ্যেই নির্বাচনের উৎসব শুরু হয়েছে।” শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনার সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অথচ এখনো কিছু ব্যক্তি নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর ছাড়া আর কিছু নন।” মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “বিদেশে টেলিভিশনে কেবল সত্যবাদী ও গ্রহণযোগ্য মানুষকেই টকশোতে আনা হয়। কিন্তু আমাদের দেশে তার উল্টো।…
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের ইতিহাসে এক ‘টার্নিং পয়েন্ট’ ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, যা বাংলাদেশের জন্য ছিল প্রগতির মোড় পরিবর্তনের মুহূর্ত। তিনি একদলীয় বাকশাল থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেন।’ এর আগে সকালে বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফুল দিয়ে জিয়াউর…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

