- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। আয়োজক কমিটির এক কর্মকর্তার প্রকাশ্য অপমানের ঘটনায় একাধিক প্রতিযোগী মঞ্চ ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া কায়ার থেইলভিগ। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৪ নভেম্বর) প্রতিযোগিতার প্রাক্-ইভেন্টে। আয়োজক দেশ থাইল্যান্ডের পক্ষ থেকে দায়িত্বে থাকা মিস ইউনিভার্স থাইল্যান্ড–এর পরিচালক নাওয়াত ইটসারাগ্রিসিল ফেসবুক লাইভে মিস মেক্সিকো ফাতিমা বোস্ককে প্রকাশ্যে তিরস্কার করেন। অভিযোগ ছিল, ফাতিমা নাকি থাইল্যান্ড প্রচারণায় অংশ নেননি। লাইভে নাওয়াত বলেন, ‘মেক্সিকো, তুমি কোথায়? শুনেছি তুমি থাইল্যান্ডের কিছুই সমর্থন করছ না।’ এরপর তিনি ফাতিমাকে ‘বোকা’ বলে সম্বোধন করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। উত্তরে ফাতিমা শান্তভাবে…
ফিফা ঘোষণা করেছে দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রাথমিক তালিকা। ছয়টি ক্যাটাগরিতে প্রকাশিত এই তালিকায় পুরুষদের বিভাগে আধিপত্য দেখিয়েছে চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলে আছেন উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনিয়ার মতো তারকা ফুটবলাররা। ফিফার বিশেষজ্ঞ প্যানেল নারী ও পুরুষ খেলোয়াড়, কোচ ও গোলরক্ষক—মোট ছয় বিভাগে সেরাদের মনোনয়ন দিয়েছে। পুরুষদের তালিকায় পিএসজির পাশাপাশি রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, বার্সেলোনার রাফিনিয়া, পেদ্রি ও লামিন ইয়ামাল জায়গা পেয়েছেন। লিভারপুলের মোহামেদ সালাহও আছেন শীর্ষ তালিকায়। নারী ফুটবলারদের মধ্যে প্রাধান্য পেয়েছে বার্সেলোনা ও চেলসির খেলোয়াড়রা। বার্সার হয়ে আছেন আইতানা বোনমাতি, অ্যালেক্সিয়া পুতেয়াস, ক্লদিয়া পিনা ও ইভা পাজর।…
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিনিয়র পেসার জাহানারা আলমের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার মধ্যরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, জাহানারার সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলে সিন্ডিকেটসহ সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমান এবং বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে নানা অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। পরে এক অনলাইন ভিডিও সাক্ষাৎকারে তিনি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিরও অভিযোগ তোলেন। প্রথমে এক…
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচনের ক্ষেত্রে ইসির এখন কোনো প্রতিবন্ধকতা নেই, সব প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভোটের কালি বিদেশ থেকে এসে পৌঁছেছে, যা প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে কমিশন সম্পূর্ণ প্রস্তুত।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্যও জরুরি। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করার পর থেকেই ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। মাঠে সবাই নামলে পরিস্থিতি আরও ভালো হবে।’ তিনি আরও বলেন, আগামী…
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে মোট ১,৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার ও টেকনিক্যাল পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। সম্পূরক ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ক্যাডারে ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন এবং খাদ্য ক্যাডারে ৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। এ…
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং কঠোর দণ্ডবিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এর আগে খসড়াটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। আজ চূড়ান্ত অনুমোদনের পর অধ্যাদেশটি কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “অধ্যাদেশে গুম প্রতিরোধ ও এর শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের জন্য কঠোরতম শাস্তির বিধান রাখা…
আগামীকাল (শুক্রবার) মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও অবিলম্বে গণভোট আয়োজনের সিদ্ধান্ত না এলে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় “জনস্রোত” সৃষ্টি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি ইসলামি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধার পর রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন নেতারা। তারা বলেন, “জাতি আজ ঐক্যবদ্ধ। জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। আগে গণভোট দিতে হবে, তার আগে জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি করতে হবে।” এ সময় যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই।” তিনি বলেন, “প্রয়োজনে আবার জীবন দেব, জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না।” বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, চলতি মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডা. তাহের বলেন, “নো হাঙ্কিপাঙ্কি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে।” তিনি সরকারের উদ্দেশে বলেন, “চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন।” সমাবেশে অন্য বক্তারাও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং…
জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ইসলামি দলগুলোর ৯ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিতে যমুনায় গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর মৎস্য ভবন মোড় থেকে প্রতিনিধিদলটি যমুনার উদ্দেশে রওনা দেয়। প্রতিনিধিদলে রয়েছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অন্যান্য ইসলামি দলের শীর্ষ নেতারা। এর আগে সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে পুরানা পল্টনে সমবেত হন জামায়াত ও…
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেনও বৃদ্ধি পাচ্ছে। এই লেনদেন সহজ করতে প্রতিদিন মুদ্রা বিনিময় হার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বাংলাদেশের টাকায় প্রধান বৈদেশিক মুদ্রাগুলোর বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (সূত্র: বাংলাদেশ ব্যাংক) অন্য সূত্রে (গুগল) উল্লেখিত মুদ্রা বিনিময় হার বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন বিনিময় হার সামান্য পরিবর্তিত হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। ব্যবসা-বাণিজ্য ও রেমিট্যান্সের ক্ষেত্রে সর্বশেষ হার যাচাই করে লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

