ফিফা ঘোষণা করেছে দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রাথমিক তালিকা। ছয়টি ক্যাটাগরিতে প্রকাশিত এই তালিকায় পুরুষদের বিভাগে আধিপত্য দেখিয়েছে চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলে আছেন উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনিয়ার মতো তারকা ফুটবলাররা।
ফিফার বিশেষজ্ঞ প্যানেল নারী ও পুরুষ খেলোয়াড়, কোচ ও গোলরক্ষক—মোট ছয় বিভাগে সেরাদের মনোনয়ন দিয়েছে। পুরুষদের তালিকায় পিএসজির পাশাপাশি রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, বার্সেলোনার রাফিনিয়া, পেদ্রি ও লামিন ইয়ামাল জায়গা পেয়েছেন। লিভারপুলের মোহামেদ সালাহও আছেন শীর্ষ তালিকায়।
নারী ফুটবলারদের মধ্যে প্রাধান্য পেয়েছে বার্সেলোনা ও চেলসির খেলোয়াড়রা। বার্সার হয়ে আছেন আইতানা বোনমাতি, অ্যালেক্সিয়া পুতেয়াস, ক্লদিয়া পিনা ও ইভা পাজর। চেলসি থেকে মনোনীত হয়েছেন লরেন জেমস, লুসি ব্রোঞ্জ ও স্যান্ডি বাল্টিমোর।
কোচদের বিভাগে আছেন পিএসজির লুইস এনরিকে, বার্সেলোনার হানসি ফ্লিক ও আর্সেনালের মিকেল আর্তেতা। নারী কোচদের তালিকায় স্থান পেয়েছেন ইংল্যান্ডের সারিনা ভিগমান ও চেলসির সোনিয়া বমপাস্তর।
সেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন লিভারপুলের আলিসন বেকার, রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেজ ও বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার। নারী বিভাগে বার্সেলোনার ক্যাটা কোল, লিওঁর ক্রিশ্চিয়ান এন্ডলার ও চেলসির হ্যানা হ্যাম্পটনসহ সাতজন গোলরক্ষক মনোনীত হয়েছেন।
এছাড়া ফ্যান অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আছেন আর্জেন্টিনার আলেহান্দ্রো সিগানোত্তো, স্পেনের প্রয়াত মানোলো এল দেল বম্বো এবং ইরাকের জাখো ক্লাবের সমর্থকেরা।
ফিফা জানিয়েছে, দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৫ আগামী বছরের শুরুর দিকে এক জমকালো অনুষ্ঠানে প্রদান করা হবে। সঠিক তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
বর্ষসেরা পুরুষ ফুটবলার (The Best Men’s Player)
- উসমান দেম্বেলে (ফ্রান্স / পিএসজি)
- আশরাফ হাকিমি (মরক্কো / পিএসজি)
- হ্যারি কেইন (ইংল্যান্ড / বায়ার্ন মিউনিখ)
- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স / রিয়াল মাদ্রিদ)
- নুনো মেন্দেস (পর্তুগাল / পিএসজি)
- কোল পামার (ইংল্যান্ড / চেলসি)
- পেদ্রি গনজালেস (স্পেন / বার্সেলোনা)
- রাফিনিয়া (ব্রাজিল / বার্সেলোনা)
- মোহামেদ সালাহ (মিসর / লিভারপুল)
- ভিতিনিয়া (পর্তুগাল / পিএসজি)
- লামিন ইয়ামাল (স্পেন / বার্সেলোনা)
বর্ষসেরা নারী ফুটবলার (The Best Women’s Player)
- স্যান্ডি বাল্টিমোর (ফ্রান্স / চেলসি)
- নাতালি বিয়র্ন (সুইডেন / চেলসি)
- আইতানা বোনমাতি (স্পেন / বার্সেলোনা)
- লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড / চেলসি)
- মারিওনা কালদেন্তে (স্পেন / আর্সেনাল)
- তেমওয়া চাওয়িংগা (মালাওয়ি / কানসাস সিটি কারেন্ট)
- দিয়ানি কাদিদিয়াতো (ফ্রান্স / লিওঁ)
- মেলচি দুমরনে (হাইতি / লিওঁ)
- পাতরি গিহারো (স্পেন / বার্সেলোনা)
- লিন্ডসে হিপস (যুক্তরাষ্ট্র / লিওঁ)
- লরেন জেমস (ইংল্যান্ড / চেলসি)
- ক্লোয়ি কেলি (ইংল্যান্ড / ম্যানসিটি, আর্সেনাল)
- ইভা পাজর (পোল্যান্ড / বার্সেলোনা)
- ক্লদিয়া পিনা (স্পেন / বার্সেলোনা)
- অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন / বার্সেলোনা)
- অ্যালেসিয়া রুসো (ইংল্যান্ড / আর্সেনাল)
- লিয়াহ উইলিয়ামসন (ইংল্যান্ড / আর্সেনাল)
সেরা পুরুষ কোচ (The Best Men’s Coach)
- হাভিয়ের আগিরে (মেক্সিকো)
- মিকেল আর্তেতা (আর্সেনাল)
- লুইস এনরিকে (পিএসজি)
- হানসি ফ্লিক (বার্সেলোনা)
- এনজো মারেসকা (চেলসি)
- রবের্তো মার্তিনেজ (পর্তুগাল)
- আর্নে স্লট (লিভারপুল)
সেরা নারী কোচ (The Best Women’s Coach)
- সোনিয়া বমপাস্তর (চেলসি)
- জনাথন গিরালদেজ (ওয়াশিংটন স্পিরিট/লিওঁ)
- সেব হিনেস (অরল্যান্ডো প্রাইড)
- রেনে স্লেজার্স (আর্সেনাল)
- সারিনা ভিগমান (ইংল্যান্ড)
সেরা পুরুষ গোলরক্ষক (The Best Men’s Goalkeeper)
- আলিসন বেকার (ব্রাজিল / লিভারপুল)
- থিবো কোর্তোয়া (বেলজিয়াম / রিয়াল মাদ্রিদ)
- জিয়ানলুইজি দোনারুম্মা (ইতালি / পিএসজি, ম্যানসিটি)
- এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা / অ্যাস্টন ভিলা)
- ম্যানুয়েল নয়্যার (জার্মানি / বায়ার্ন মিউনিখ)
- দাভিদ রায়া (স্পেন / আর্সেনাল)
- ইয়ান সমের (সুইজারল্যান্ড / ইন্টার মিলান)
- ভয়চেখ শেজনি (পোল্যান্ড / বার্সেলোনা)
সেরা নারী গোলরক্ষক (The Best Women’s Goalkeeper)
- অ্যান ক্যাটরিন বার্গার (জার্মানি / গথাম এফসি)
- ক্যাটা কোল (স্পেন / বার্সেলোনা)
- ক্রিশ্চিয়ান এন্ডলার (চিলি / অলিম্পিক লিওঁ)
- হ্যানা হ্যাম্পটন (ইংল্যান্ড / চেলসি)
- অ্যানা মুরহাউজ (ইংল্যান্ড / অরল্যান্ডো প্রাইড)
- চিয়ামাকা নান্দোজি (নাইজেরিয়া / পিএসজি, ব্রাইটন)
- ফ্যালন তুলিস জয়েস (যুক্তরাষ্ট্র / ম্যানসিটি)
ফ্যান অ্যাওয়ার্ড (FIFA Fan Award)
- আলেহান্দ্রো সিগানোত্তো (আর্জেন্টিনা)
- মানোলো এল দেল বম্বো (স্পেন) [মরণোত্তর]
- জাখো ক্লাবের সমর্থকেরা (ইরাক)


