- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘কালমেগি’-র আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক বন্যা ও অবকাঠামোগত ক্ষতির পর দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন। আগামী বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। দেশটির কেন্দ্রীয় অঞ্চল সেবু দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু ভবনের ছাদ উড়ে গেছে, ঘরবাড়ি ভেসে গেছে, এবং মানুষজন কাদামাটি সরিয়ে বাড়িঘর পরিষ্কারে ব্যস্ত। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেবু প্রদেশে এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু, ১২৭ জন নিখোঁজ ও ৮২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস বৃহস্পতিবার ১১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে…
বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। আজ (৬ নভেম্বর ২০২৫) থেকে সারা দেশে এই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুস গত শনিবার (১ নভেম্বর) নতুন এই দর ঘোষণা করে। এতে প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় আনা হয়েছে। রোববার (২ নভেম্বর) থেকে কার্যকর হয় নতুন দাম। নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬…
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তির পতনের পর গণতন্ত্রের মুক্তির পথ উন্মুক্ত হয়েছে। এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে, তবেই গণতন্ত্রের পূর্ণ চর্চা সম্ভব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তারেক রহমান এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী–জনতার বিপ্লব ছিল বাংলাদেশের ইতিহাসে মোড় ঘোরানো ঘটনা। ওই বিপ্লবের মধ্য দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়, আর দেশীয় জাতীয়তাবাদী রাজনীতির উত্থান ঘটে। তিনি জানান, “এই দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ সিপাহী ও জনতা জাতীয়…
একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে ডিএসই জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ডিএসই জানিয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংককে ‘অকার্যকর ব্যাংক’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে তাদের শেয়ার লেনদেন স্থগিত করা হয়। সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় পরিচালিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকগুলোর পরিচালনা…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ছয়টি বিভাগের বিদ্যালয়ের জন্য মোট ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগগুলো হলো—রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ। সহকারী শিক্ষক পদে অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর (শনিবার) এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডভুক্ত, যেখানে বেতন সীমা ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে। ৪…
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া সাজা বাতিল করে সর্বোচ্চ আদালতের দেওয়া এই রায় প্রকাশিত হয়েছে সোমবার (৪ নভেম্বর)। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মত সিদ্ধান্তে এ রায় দেন। ৫৯ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, আপিল বিভাগ সর্বসম্মতভাবে সব আপিল মঞ্জুর করেছে। ফলে বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়। এ অনুযায়ী সব আপিলকারী অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস পান। রায়ে আরও…
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ক্লাব ব্রুগার মাঠে দেখা গেল এক দমফাটানো রাত। তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও কার্লোস ফোর্বসের লড়াইয়ে ম্যাচটি পরিণত হয় মৌসুমের অন্যতম রোমাঞ্চকর দ্বন্দ্বে। ম্যাচের শুরুতেই জ্যান ব্রেইডেল স্টেডিয়ামে সবাইকে চমকে দেয় ক্লাব ব্রুগা। মাত্র ছয় মিনিটে বার্সার ডিফেন্স ভেদ করে কার্লোস ফোর্বসের পাসে সহজ গোল করেন জার্মান ফরোয়ার্ড নিকোলো ত্রেসোলদি। তবে দুই মিনিট পরই ফেরান তোরেসের নিখুঁত ফিনিশে সমতায় ফেরে বার্সেলোনা। ১৭ মিনিটে আবারও কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন ফোর্বস, ব্রুগাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। প্রথমার্ধে বার্সার কুন্দে ও গার্সিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে, ভাগ্য…
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সারোয়ার হোসেন বাবলা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ চালিতাতলী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত হঠাৎ করে এরশাদ উল্লাহর গণসংযোগের সময় পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে এরশাদ উল্লাহ ও স্বেচ্ছাসেবক দলের নেতা এরফানুল হক শান্ত গুলিবিদ্ধ হন। পরে তাঁদের দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ আরেকজন—সারোয়ার হোসেন বাবলাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সারোয়ার শিবির নামধারী একটি সন্ত্রাসী গ্রুপের নেতা বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও…
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন চেয়ে আবেদন করেছেন এবং মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংক্রান্ত মামলার আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মো. আসাদুজ্জামান বলেন, “আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে সময় এলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেব।” ‘আপনার পর কে দায়িত্ব নেবেন’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ যাকে উপযুক্ত মনে করে, তাকেই দায়িত্ব দেওয়া হবে।”…
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১,০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বাধিক ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন ৩ জন এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রোগী মারা গেছেন। তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২০ বছরের নিচে চারজন এবং ৪০ বছরের বেশি বয়সেরও চারজন রয়েছেন। নিহতদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান—৫ জন করে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

