- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামমুখী একটি মারছা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহও উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি…
আজ রাতের আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ—সুপারমুন। মহাজাগতিক এই সৌন্দর্য উপভোগের সুযোগ এ সপ্তাহে মিলবে। ২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি। একই সঙ্গে আজ যুক্তরাজ্যে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’, ফলে রাতটি আলো ও রঙের মেলবন্ধনে আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে। সুপারমুন দেখা দেয় যখন চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে এবং সেই সময় পূর্ণিমা হয়। তখন চাঁদ সাধারণ সময়ের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। এ সময় আকাশে চাঁদ যেন একটু বেশি ঝলমলে হয়ে ওঠে, যা বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে। চাঁদ পৃথিবীকে সম্পূর্ণ বৃত্তাকার পথে নয়, বরং কিছুটা…
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ আর থাকছে না। এ লক্ষ্যেই গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যুক্ত করা হয়েছে ‘না ভোট’ বিধান। সোমবার (৩ নভেম্বর) রাতে রাষ্ট্রপতি গণপ্রতিনিধিত্ব (আরপিও) অধ্যাদেশ জারি করেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত অধ্যাদেশ প্রকাশ করা হয়। নতুন এই বিধান অনুযায়ী, কোনো আসনে যদি মাত্র একজন প্রার্থী থাকেন, তবু সেই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা চাইলে ব্যালটে ‘না ভোট’ দিতে পারবেন। কোনো প্রার্থী যদি ‘না ভোট’-এর চেয়ে বেশি ভোট পান, তবে তাকেই নির্বাচিত ঘোষণা করা হবে। তবে ‘না ভোট’ বেশি হলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাদেশে বলা হয়েছে, যাচাই-বাছাই…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর দেশে গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে বলে বিএনপি বিশ্বাস করে। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে দলটি প্রায় সব আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়। মির্জা ফখরুল বলেন, ‘২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে যেসব আসনে যুগপৎ…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচন প্রত্যক্ষ করতে যাচ্ছে। সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি আজ ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছে। বাকি আসনগুলোতে যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের পর প্রার্থী নির্ধারণ করা হবে বলে জানান তিনি। ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। দলের ভারপ্রাপ্ত…
যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলা দায়ের করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল জানান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে অশালীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন। “আমরা মনে করি, সময় এসেছে এসবের লাগাম টেনে ধরার, তাই মানহানির মামলা করা হয়েছে,”…
সংশোধিত আরপিও বহাল রাখা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। দলগুলো জানিয়েছে, এ বিষয়ে সরকারের কোনো নতুন প্রস্তাব তারা মেনে নেবে না। সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে আটদলীয় জোটের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় পল্টন মোড়ে আট দল মিছিলসহকারে জমায়েত হয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবে। মাওলানা মামুনুল হক বলেন,…
গণভোট ও জুলাই জাতীয় সনদে বর্ণিত ভিন্নমত বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরিষদ বলেছে, আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সময় নষ্টের কোনো সুযোগ নেই—এটি সব দলেরই বিবেচনায় রাখা উচিত। বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, সভায়…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা প্রায় ১০ লাখ ব্যক্তির ভোটগ্রহণের ব্যবস্থাও করা হবে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। সিইসি নাসির উদ্দিন বলেন, “আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রায় ১০ লাখ লোক মোতায়েন থাকবে। প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, এবার তাদের সবার ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে। সাধারণত তারা নিজেরা ভোট…
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি মূল্য এখন ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন মূল্য ঘোষণা করে। এই দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং আজ সোমবার (৩ নভেম্বর)ও একই দামে সোনা বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে সোনার দামে সমন্বয় করা হয়েছে। সোনার আজকের বাজারদর— বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

