- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। ভরিপ্রতি ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রবিবার (২ নভেম্বর) থেকে এ দাম কার্যকর হয়েছে। শনিবার রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন এই সমন্বয় আনা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার মূল্য ১ লাখ ৩৭…
সঞ্চয়ের নিরাপদ ও সহজ মাধ্যম হিসেবে বহু বছর ধরে প্রাইজবন্ড জনপ্রিয়তা ধরে রেখেছে। মাত্র ১০০ টাকায় প্রাইজবন্ড কিনে সর্বোচ্চ ৬ লাখ টাকা জেতার সুযোগ থাকায় এটি অনেকের কাছেই আকর্ষণীয় বিনিয়োগ হিসেবে পরিচিত। ১৯৭৪ সালে সমাজে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে সরকার। এটি যেকোনো সময় কেনা ও ভাঙানো যায়, যা সঞ্চয়কারীদের জন্য আরও সুবিধাজনক করেছে। আজ রবিবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে প্রাইজবন্ডের ১২১তম ড্র। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে, এই ড্র অনুষ্ঠিত হবে ‘সিঙ্গেল কমন ড্র’ পদ্ধতিতে। প্রতি সিরিজে মোট ৪৬টি পুরস্কার থাকবে—এর মধ্যে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার…
চার ম্যাচের হারের ধারার ইতি টেনে অবশেষে স্বস্তির জয় পেল লিভারপুল। শনিবার রাতে অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। তার গোলেই ইতিহাস গড়েছে লিভারপুল। ভিলার বিপক্ষে ম্যাচের শুরুটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে মরগান রজার্সের দুটি আক্রমণে লিভারপুলের রক্ষণ চাপে পড়ে যায়। তার প্রথম শটটি লাগে পোস্টে, দ্বিতীয়টি ঠেকান লিভারপুল গোলরক্ষক জর্জি মামারদাশভিলি। ৪৩তম মিনিটে হুগো একিতিকের করা হেড ভিএআরে বাতিল হলে অ্যানফিল্ডে হতাশা নেমে আসে। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটেই সেই হতাশা দূর করেন সালাহ। অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভয়ানক ভুল পাস ডিফেন্ডার পাও তোরেসের নাগাল এড়িয়ে…
ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের পরদিনই মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকার জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বাকি দুটি গোল করেছেন জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জাবি আলোনসোর শিষ্যদের দাপটে একপেশে ম্যাচ উপহার দেয় রিয়াল। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ১৯টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভ্যালেন্সিয়া নিতে পেরেছে মাত্র তিনটি শট, এর মধ্যে দুটি লক্ষ্যে। ম্যাচের ১৯ মিনিটে হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। এটি ছিল লা লিগায় টানা আট ম্যাচে তার গোল। ৩১ মিনিটে আর্দা গুলারের ক্রসে…
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরাপদ রাখতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত…
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৬৫১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ…
নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “রাজনৈতিক স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করা হচ্ছে। এতে ইসলাম যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি জাতির ঐক্যও বিনষ্ট হচ্ছে।” শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ‘আজমতে সাহাবা সম্মেলনে’ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাসেমী পরিষদ আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মনির হোসাইন কাসেমী। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মদিনার ইসলামে বিশ্বাসী— যে ইসলাম রাসুল (সা.) প্রবর্তন করেছেন এবং সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। আমরা মওদুদিবাদী ইসলামের অনুসারী নই। যারা ফিতনা তৈরি করে…
প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি রাজনৈতিক দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শনিবার (১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় শেষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রতিই এই ইঙ্গিত করেছেন তিনি। ডা. তাহের বলেন, “গত উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপি সংশোধনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর ফলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।” তিনি আরও অভিযোগ…
ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাজার ও পৌরসভা চত্বরে এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে নতুন বাজার এলাকায় বিজেপি কার্যালয় থেকে দলটির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি সদর রোড ও চকবাজার ঘুরে কার্যালয়ে ফিরে সমাবেশ করে। অপরদিকে, পূর্ব ঘোষণামাফিক বিএনপি দুপুর সাড়ে ১২টায় মহাজনপট্টি দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি সদর রোড ও বাংলাস্কুল মোড় ঘুরে নতুন বাজারে পৌঁছালে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের মাটিতে বসে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, “ভারত সরকারকে অনুরোধ করতে চাই, তারা যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়। কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।” তিনি অভিযোগ করেন, বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি। তার ভাষায়, “মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করা উচিত নয়। জনগণকে বিভ্রান্ত করা এখন সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।” বিএনপি মহাসচিব বলেন, “একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে ১৯৭১ সালের…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

