- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
রেলপথ সংস্কার ও উন্নয়নসহ আট দফা দাবিতে সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। সকাল থেকেই সিলেট বিভাগের কয়েকটি রেলস্টেশনে অবরোধকারীরা অবস্থান নেওয়ায় ট্রেন চলাচলে দেরি হচ্ছে। বিশেষ করে মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে অবরোধকারীরা রেললাইনে অবস্থান নেওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে সিলেট রেলস্টেশনে ট্রেন চলাচলে তুলনামূলকভাবে প্রভাব কম পড়েছে। সকাল ৬টা ১৫ মিনিটের কালনী এক্সপ্রেস যথাসময়ে ছেড়ে গেলেও চট্টগ্রামগামী ট্রেনটি দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টায় স্টেশন ত্যাগ করে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সিলেট অঞ্চলের রেলসেবা দীর্ঘদিন ধরে অবহেলিত। জরাজীর্ণ রেললাইন, ত্রুটিপূর্ণ ইঞ্জিন ও ঘন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত ২১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে জারি করা আগের নির্দেশনা অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। একই সময়ে অনেক উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন, যা সরকারি নির্দেশনার পরিপন্থি। পরিপত্রে বলা হয়, “ইতঃপূর্বে জারি করা সকল বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করতে হবে। এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ…
কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই অনশন শুরু হয়। স্কপের নেতারা জানান, চট্টগ্রাম বন্দর দেশের একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদেশি কোম্পানির ব্যবসায়িক স্বার্থে এটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা দাবি করেন, আন্তর্জাতিক স্বার্থ ও সাম্রাজ্যবাদী চক্রের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নিউমুরিং টার্মিনাল এবং লালদিয়ার চর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নেতারা অভিযোগ করেন, বিনা প্রতিরোধে এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার বন্দর এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। তারা প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগ সরকার…
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্ত করে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে উত্তরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় সংগঠনটি ধীরে ধীরে কার্যক্রমে স্থবির হয়ে পড়ে। গত ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাগছাস বিলুপ্ত ঘোষণা করা হয়।…
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন, সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করে তুলতে পারলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও কার্যকর করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, কুটিরশিল্প—সব ক্ষেত্রেই সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম দেশের আত্মনির্ভরতার ভিত্তি তৈরি করতে পারে।” ড. ইউনূস বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায়…
দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তাঁর মতে, কার্যকর শাসনব্যবস্থার অভাব শুধু রাজনৈতিক অস্থিতিশীলতা নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক শক্তিকেও দুর্বল করে তোলে। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে দোভাল বলেন, “দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল।” ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দোভাল আরও বলেন, “রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে।” তাঁর মতে, আধুনিক…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি ঢাকায় প্রায়ই ঝটিকা মিছিল করছেন। এসব মিছিল থেকে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ১০ মাসে প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘চলতি বছরের আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসব গ্রেফতার তাৎক্ষণিক মিছিল…
প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রেসসচিব বলেন, ‘গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যেকোনো সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে, আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। যেটি দেশের জন্য সবচেয়ে উত্তম হবে, প্রধান উপদেষ্টা…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ এখন আর নেই। নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে দুটি ব্যালট থাকবে—একটি গণভোটের জন্য, অন্যটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তীকালীন সরকারের। তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা যে ঐকমত্য কমিশন গঠন করেছিল, তার আলোচনায় আমরা বহু বিষয়ে একমত হয়েছিলাম। কয়েকটি বিষয়ে মতভেদ থাকায় আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। কিন্তু কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে সেসব ‘ডিসেন্ট’…
রাজধানীসহ দেশের বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দামে স্বস্তি ফিরেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির কেজিপ্রতি দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি ডিম ও ব্রয়লার মুরগির দামও কিছুটা হ্রাস পেয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও কাঁচা পেঁপের দাম কমেছে। বর্তমানে শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০–৮০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি ৩০–৫০ টাকায় এবং মুলা ৪০–৬০ টাকায়। কাঁচা মরিচও কমে এসেছে ১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, শীতের সবজির আগমনেই বাজারে স্থিতি ফিরছে। সবজির দামের পাশাপাশি ডিমের বাজারেও কিছুটা স্থিতি এসেছে। দুই সপ্তাহ আগেও ফার্মের ডজন ডিম ১৪০–১৫০ টাকায় বিক্রি…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

