- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত ও ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরীফ শহরের কাছাকাছি এবং এটি মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলছে। ধারণা করা হচ্ছে, হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের সময় মাজার-ই-শরীফের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। রাজধানী কাবুল থেকেও ভূকম্পন অনুভূত হয়। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর প্রথম দিকে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর না মিললেও, সময়ের…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তিনি মনে করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও অপকৌশল শুরু হয়েছে। গতকাল রবিবার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, “যথাসময়ে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে। পতিত পলাতক স্বৈরাচারের সময় জনগণের নির্বাচনের প্রতি কোনো আগ্রহ ছিল না। এখনো কেউ কেউ সংশয়ে রয়েছেন, যথাসময়ে নির্বাচন হবে কি না—এমন অনিশ্চয়তা গণতন্ত্র উত্তরণের পথে সংকট তৈরি করতে পারে।” তিনি অভিযোগ করেন, “বিগত…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে টানা তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি আগামী তিন বছর (২০২৬–২০২৮ মেয়াদে) দলটির নেতৃত্ব দেবেন। শনিবার রাতে জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। পরদিন রোববার দুপুরে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকন বা সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বাধিক ভোট পেয়ে আবারও আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।…
বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে এক ধরনের অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রোপাগান্ডা ও মিথ্যাচারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা হয়েছিল। সেই সময়ের চক্রান্তকারীরা তাকে বন্দি করে রেখেছিল, কিন্তু দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে দেশের নেতৃত্বে…
প্রকৃতি, পরিবেশ ও নদীকে প্রভাবমুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’-এর প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিডা ও বেজার…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ও জামায়াত গণভোটের তারিখকে কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করছে। একদল সংস্কার প্রক্রিয়াকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনের সময় পিছিয়ে দিতে চায়। তবে এনসিপি চায়, যথাসময়ে নির্বাচন হোক এবং জুলাই সনদ আইনি ভিত্তি পাক। রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে। রাষ্ট্রপতির পক্ষ থেকে এ আদেশ হলে তা হবে কফিনে শেষ পেরেক। জনগণ তা মেনে নেবে না।” তিনি আরও জানান, সরকার আইনি ভিত্তি দিলে এনসিপি স্বাক্ষর…
ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। রবিবার (২ নভেম্বর) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বিইআরসি জানায়, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেন গ্যাসের মূল্যে সামান্য পতন হওয়ায় ভোক্তাপর্যায়ে এই সমন্বয় আনা হয়েছে। নতুন দামে প্রতি কেজি এলপিজির মূল্য দাঁড়ালো ১০১.২৫ টাকা। পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে—আগের ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে এখন নির্ধারিত হয়েছে লিটারপ্রতি ৫৫ টাকা ৫৮ পয়সা। এর আগে গত অক্টোবর মাসে বিইআরসি…
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেন। পরে গ্রামবাসী তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা…
উত্তর আমেরিকার তিন মাসব্যাপী সফল সফর শেষ করেই ফের দেশের বাইরে যাচ্ছেন সংগীতশিল্পী ভাই জুটি প্রীতম হাসান ও প্রতীক হাসান। এবার তারা যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে। প্রীতম হাসান জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হবে তাদের প্রথম কনসার্ট। সে উপলক্ষে এই সপ্তাহেই বড় ভাই প্রতীক হাসান এবং দলের মিউজিশিয়ানদের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। সিডনির পর ১৫ নভেম্বর ভিক্টোরিয়ার মেলবোর্নে হবে তাদের দ্বিতীয় শো। এরপর ১৬ নভেম্বর কুইন্সল্যান্ডের ব্রিসবেনে আরেকটি কনসার্টে অংশ নেবেন দুই ভাই। পাঁচ দিনের বিরতি শেষে ২২ নভেম্বর তারা যাবেন দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে, এবং ২৩ নভেম্বর পারফর্ম করবেন পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে। এই…
বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আজ পা রাখলেন ৬০ বছরে। জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আলিবাগের নিজস্ব ভিলায় বিশেষ আয়োজন করেছেন এই কিংবদন্তি অভিনেতা। প্রতিবছরই শাহরুখের জন্মদিন মান্নতে ভক্তদের সঙ্গে উদযাপিত হয়। কিন্তু এবার ব্যান্ড্রায় অবস্থিত তার ঐতিহ্যবাহী বাড়িটি সংস্কারের কাজ চলায় অনুষ্ঠান স্থানান্তরিত হয়েছে আলিবাগে। সূত্রের খবর, অতিথিরা ইতিমধ্যেই ১ নভেম্বর থেকে আলিবাগে পৌঁছেছেন এবং উৎসবমুখর পরিবেশে জন্মদিন উদযাপন শুরু হয়েছে। এবারের জন্মদিনকে আরও বিশেষ করে তুলছে শাহরুখের আসন্ন ছবি ‘কিং’—যার আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার কন্যা সুহানা খান। এই প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে, যা…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

