- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
দেশে স্থিতিশীলতা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশের জন্য মঙ্গলজনক বলে মনে করছে বাহিনীটি। আজ বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে থেকে দায়িত্ব পালন করছে। আমরা চাই, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা আমাদের মূল দায়িত্বে, ক্যান্টনমেন্টে ফিরে আসি।” তিনি আরও বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও…
কক্সবাজারের টেকনাফে একটি ব্রিজের নিচ থেকে মোহাম্মদ ইউনুছ (৪৫) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী সড়ক-সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মোহাম্মদ ইউনুছ টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় তাঁর পরনে ছিল একটি প্যান্ট, তবে শরীরের উপরের অংশে কোনো পোশাক ছিল না। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে ইউনুছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়দের কাছ…
বিশ্ববাজারে লেনদেন ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিনই কিছুটা ওঠানামা করছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার। বুধবার (৫ নভেম্বর ২০২৫) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, আজকের মুদ্রাবাজারে মার্কিন ডলারসহ প্রধান বিদেশি মুদ্রাগুলোর রেট কিছুটা স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ দেশের আন্তঃব্যাংক বাজারে মার্কিন ডলার কেনা হচ্ছে ১২১ টাকা ৯৭ পয়সায়, আর বিক্রি হচ্ছে ১২২ টাকা ৩ পয়সায়। গড় বিনিময় হার ১২২ টাকা। ইউরো কেনা হচ্ছে ১৪০ টাকা ৪৮ পয়সায় এবং বিক্রি হচ্ছে ১৪০ টাকা ৬০ পয়সায়।ব্রিটিশ পাউন্ড কেনা হচ্ছে ১৬০ টাকা ২৪ পয়সায়, বিক্রি হচ্ছে ১৬০ টাকা ৩৫ পয়সায়। এ ছাড়া জাপানি ইয়েন কেনা-বিক্রি দুটোই ০.৭৯…
সংবাদ প্রতিবেদন:বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। সর্বশেষ গত শনিবার (১ নভেম্বর) দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই ঘোষিত দরে আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) সারাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই সমন্বিত দামে আজও স্বর্ণ বিক্রি হচ্ছে। নতুন দাম অনুযায়ী— বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারনির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার মান ও নকশার ওপর নির্ভর করে মজুরির তারতম্য হতে পারে।…
অভিনয়ে নিয়মিত না হলেও আলোচনায় থাকেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয়। তবে একসময় দীর্ঘ বিরতিতে চলে যান তিনি, যা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে নিজের বিরতির কারণ জানালেন এই অভিনেত্রী। কুসুম শিকদার জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা ও প্রতিশ্রুতি বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি নিজেকে কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তাঁর মতে, প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করা মানে শুধু নিজের নয়, অন্যদেরও ক্ষতি করা। তিনি বলেন, “কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি। আমার মনে হচ্ছিল, আমি এমন একটা সময় পার করছি, যখন…
নানা আলোচনা ও সমালোচনার পর অবশেষে পদত্যাগ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই তিনি দায়িত্ব ছাড়বেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সঙ্গে তাঁর ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় এই স্থানীয় কোচ। তিনি ইতোমধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুবাইয়ে আইসিসির সভায় থাকা অবস্থায় আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, “হ্যাঁ, মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।” তাঁর সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও। গত বছর ৫ নভেম্বর বিসিবিতে যোগ দিয়েছিলেন সালাউদ্দিন। ডেভিড…
দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাদের দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, দলটি ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং স্বাধীনভাবে নির্বাচনী লড়াইয়ে যাবে। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নাহিদ ইসলাম এ কথা বলেন। গাজী সালাউদ্দিন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত ২৬ অক্টোবর তিনি মারা যান। নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনী ডামাডোলে আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। শুধু প্রাথমিক নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করতে হবে। তবেই…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল কোনো রাজনৈতিক জোটে যাচ্ছে না। তবে সমমনা রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যেতে পারে জামায়াত। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, “আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করবো না। তবে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতা করবো।” তিনি আরও বলেন, “নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবো।” এ সময় তিনি গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন। তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি…
নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে অবস্থান নিলেও শেষ পর্যন্ত নিউইয়র্কবাসীর রায় গেছে মামদানির পক্ষে। প্রচারের পুরো সময় ট্রাম্প নিজ দলের প্রার্থীকে উপেক্ষা করে স্বতন্ত্রপ্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন। এমনকি তিনি প্রকাশ্যে আহ্বান জানান, নিউইয়র্কবাসী যেন মামদানির পরিবর্তে কুমোকে ভোট দেন। বুধবার স্থানীয় সময় রাতেই ভোটে জয়ের পর বিজয়ী ভাষণ দেন জোহরান মামদানি। তাঁর ভাষণেই প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি যতদূর জানি, আপনি দেখছেন। আমি আপনাকে চারটি শব্দ বলব—টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।’ তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কারও কাছে আপনি পৌঁছাতে…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

