- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান—এই দুই পদে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব পালনকে ‘স্বার্থের সংঘাত’ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “একই ব্যক্তি যখন সরকারের প্রধান এবং ঐকমত্য কমিশনের প্রধান হন, তখন নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। এখানে স্পষ্ট স্বার্থের সংঘাত রয়েছে।” তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষ আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করি সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যা জাতিতে বিভাজন বা অনৈক্য সৃষ্টি করবে।” বিএনপির এই নেতা দাবি করেন, গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ঐকমত্য কমিশনে…
দেশজুড়ে সহিংসতা ও নাশকতার আশঙ্কার মধ্যে ময়মনসিংহে গভীর রাতে একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে ঘুমন্ত চালক জুলহাস মিয়াকে (২৫)। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারটি বাস ও একটি প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হলো। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিন ব্যক্তি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে ঘুমন্ত চালক জুলহাসের মৃত্যু হয়। নিহত জুলহাস মিয়া স্থানীয় আবদুল বারেক ও সাজেদা খাতুন দম্পতির…
রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীতে ১২ প্লাটুনসহ বিজিবির সদস্যরা সকাল থেকেই মাঠে তৎপর রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জননিরাপত্তা বজায় রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের জেলায় নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অরাজকতা বা নাশকতার কোনো চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।…
পূর্ণাঙ্গ সংবাদ প্রতিবেদন:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি ছাড়া ২০২৬ সালে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। তিনি দাবি করেন, “জুলাই বিপ্লবের স্বীকৃতি মানে হলো জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া, এর বাইরে নির্বাচন সম্ভব নয়।” মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের ডাকা এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ‘দেশের মুক্তিকামী মানুষের দাবি একটাই—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে। গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত, তাহলে তারিখ নিয়ে টালবাহানা কেন?’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয় মাসের আলোচনার মাধ্যমে যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, তার বাইরে কোনো সিদ্ধান্ত সরকার গায়ের জোরে চাপিয়ে দিলে তার সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুর বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। মির্জা ফখরুল বলেন, ‘জোর করে আমাদের ওপর পিআর (অনুপাতিক প্রতিনিধিত্ব) চাপিয়ে দিতে চায় সরকার। এটা সাধারণ মানুষ বোঝে না, আমরাও বুঝি না। আমরা বহু বছর ধরে সরাসরি ভোট দিয়ে আসছি, যেখানে প্রার্থী ও প্রতীক দেখে ভোট দিই। পিআর পদ্ধতি হচ্ছে বিভ্রান্ত করা এবং…
১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাময়িকভাবে রাস্তার পাশে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, ‘১৩ নভেম্বর ঘিরে বড় ধরনের বৈঠক হয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্রম চালাচ্ছে। সন্ত্রাসী বা নাশকতাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার সহযোগিতা প্রয়োজন। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার জানিয়েছে, ওই দিন রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সরকার সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতা সহ্য করা হবে না।’ তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাস্তার ধারে পেট্রোল বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।’ স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অস্ত্র…
বিএনপি জানিয়েছে, জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার পূর্ণ দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে। সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন। এর আগে সোমবার রাতে সেখানে দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খন্দকার মোশাররফ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় এক বছরব্যাপী আলোচনার ফলেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। ওই সনদে কতিপয় নোট অব…
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ টানা ১০ দিনের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে…
পূর্ণাঙ্গ সংবাদ প্রতিবেদন:ময়মনসিংহের গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শম্ভুগঞ্জ থেকে বিশকা রুটের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি জারিয়ার উদ্দেশে গৌরীপুরের দিকে আসছিল। এ সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ট্রেনের চালক ও কর্মীরা দ্রুত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন। ঘটনাটিতে কেউ হতাহত হননি। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। এরপরই ইঞ্জিনটি…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

