- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। রোববার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসী ছিলেন। তাঁদের মধ্যে দুজন মিশরীয় এবং বেশ কয়েকজন সুদানি নাগরিক ছিলেন। নৌকাটিতে আট শিশুও ছিল। তবে শিশুদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। দুটি নৌকাডুবির ঘটনাস্থল লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার একাধিক সংসদ সদস্য। প্রার্থীদের নিরাপত্তা, চলাফেরার স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশি আইনপ্রণেতাদের এমন অবস্থান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনী অখণ্ডতা বিষয়ে যে অস্ট্রেলিয়ান এমপিরা স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন, তাঁদের প্রতি আমি এবং অনেক বাংলাদেশি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি তুলে ধরে।” তিনি বলেন, দেশের বিভিন্ন…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে। তিনি দাবি করেন, জিয়াউর রহমানই সর্বপ্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ যুক্ত করেছিলেন, পাশাপাশি সংযোজন করেছিলেন ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’। পরে এসব নীতি দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ-এ বিশ্বাস করি। মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। নবীজি বলেছেন, তিনি শেষ নবী ও…
২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর–মধ্য আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব শেষে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা। ইউরোপ অঞ্চল থেকে এখন পর্যন্ত তিনটি দল—ফ্রান্স, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া—নিজ নিজ গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে। দক্ষিণ আমেরিকায় বাছাইপর্বে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর এবং প্যারাগুয়ে। ছয় দলই নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ অংশগ্রহণ। উত্তর ও মধ্য আমেরিকায় আয়োজক দেশ যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নিয়েছে। বাছাইপর্ব পেরিয়ে এ অঞ্চল থেকে যোগ দিচ্ছে মেক্সিকো। আফ্রিকার প্রতিনিধি হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর,…
রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের পরিকল্পনায় হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া শামীমা আক্তার ওরফে কোহিনুর (৩৩) এবং তার বন্ধু জরেজুল ইসলামের এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী শামীমা আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে হত্যা করা হয়। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন র্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন। তিনি জানান, ১৪ নভেম্বর সকালে কুমিল্লার লাকসামের বড় বিজরা এলাকায় অভিযান চালিয়ে শামীমাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক ১১ নভেম্বর রাতে পাওনা আদায়ের জন্য…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষাই হবে আগামী সরকারের প্রধান দায়িত্ব। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, তারাই ন্যায্য অধিকার আদায়ের শক্তি অর্জন করবে। তিনি বলেন, “নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব পাই না। আর জোর করে ক্ষমতায় থাকলে—হাসিনার সরকারের মতো—তাদের পক্ষেও কোনো দাবি আদায় সম্ভব হয় না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে এসব বিষয় সর্বোচ্চ গুরুত্ব পাবে।” শনিবার সকাল পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, পানির ন্যায্য হিস্যা আদায় এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।…
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় একটি বড় ধরনের বিস্ফোরণে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঘটে যাওয়া বিস্ফোরণে নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশ ও ফরেনসিক বিভাগের সদস্য। ঘটনাস্থল থেকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যে থানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। থানার চত্বরে রাখা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বড় এলাকার মানুষ কম্পন অনুভব করেন। দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের সময় জম্মু–কাশ্মীর পুলিশ ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি যৌথ দল উদ্ধার করা বিস্ফোরক পরীক্ষা…
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। শনিবার সকাল নয়টার পর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে ভিড় করেন সারা দেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষ। আয়োজকদের মতে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত মহাসম্মেলনে দেশি–বিদেশি আলেমরা বক্তব্য রাখছেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের আলেমদের বক্তব্য। এতে সভাপতিত্ব করছেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। এর আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগমন করেছেন ওলামা মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা। তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন ফেসবুককেন্দ্রিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে কার্যকর সাংগঠনিক শক্তি খুব সীমিত। শনিবার সকালে নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে শফিকুল আলম লেখেন, সাম্প্রতিক তিনটি ঘটনা তাঁকে আরও আশাবাদী করেছে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তাঁর মতে, আমাদের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও তৈরি করেছে। তিনি বলেন, বিএনপির মনোনয়ন ঘোষণাকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার আশঙ্কা ছিল। অনেকেই মনে করেছিলেন, শত শত বিদ্রোহী প্রার্থী সিদ্ধান্ত মানবেন না এবং বিক্ষোভ বা সংঘর্ষের সৃষ্টি হতে পারে। কিন্তু এক–দুটি ছোট ঘটনার বাইরে পুরো প্রক্রিয়া…
আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচন, অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা ইস্যু, বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং ভোটার উপস্থিতি হবে ব্যাপক। তাঁর মতে, স্বৈরশাসনের সময়ে বিকৃত নির্বাচনে ভোট দিতে না পারা কোটি তরুণ এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

