- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
সারা দেশে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে মুক্তি না দেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পিয়াসকে তুলে নিয়ে গেছে। তারা বলেন, আজকের মধ্যে তাকে মুক্তি না দিলে দেশব্যাপী আন্দোলন শুরু হবে এবং প্রয়োজন হলে “দেশ অচল” করার মতো কর্মসূচিও ঘোষণা করা হবে। সংগঠনের নেতারা জানান, পিয়াসের নিখোঁজ হওয়ার প্রতিবাদে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখা হবে। পিয়াস শুধু একজন ব্যবসায়ীই নন, তিনি এমবিসিবির সেক্রেটারি…
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। সভায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার বিষয়ে আলোচনা হয়। ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিজয় দিবস ঘিরে কোনো শঙ্কা নেই এবং কর্মসূচিতে অস্থিরতার সম্ভাবনাও নেই। তিনি জানান, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেও কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। এবারের বিজয় দিবসের কর্মসূচি আগের মতোই অনুষ্ঠিত হবে, বরং কিছু আয়োজন বাড়ানো হবে। তবে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ দাবি তুলে ধরেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি প্রশাসনে কয়েকটি আকস্মিক রদবদল হয়েছে। এতে উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনার আভাস পাওয়া যায়। তিনি উল্লেখ করেন, তফসিলের পর প্রশাসনের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে আসে। তাই লটারির মাধ্যমে বদলি হলে কোনো প্রশ্ন থাকে না এবং নিরপেক্ষতার নিশ্চয়তা বাড়ে। তিনি বলেন, আগের কয়েকটি কমিশনের সময়…
আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলের অঙ্গীকার এবং নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত জরুরি এবং কমিশনের প্রত্যাশা—সব দলই আচরণবিধি মানার প্রতিশ্রুতি ধরে রাখবে। সিইসি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ার শর্ত হলো আইনের শাসন প্রতিষ্ঠা, আর এর প্রথম ধাপ আচরণবিধি মেনে চলা। তিনি আরও বলেন, নির্বাচন…
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে জানায়, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, সাইদা শহরের কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। ইসরাইল দাবি করেছে, শিবিরের ভেতরে থাকা একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে হামাস সদস্যরা তৎপরতা চালাচ্ছিল। তাদের লক্ষ্য করেই ড্রোন হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র…
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ সিদ্ধান্ত জানান। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ আদেশ জারি করেন। জুলাই জাতীয় সনদের আলোকে চারটি বিষয়ে একটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা ব্যালটে দেওয়া একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ চিহ্ন দিয়ে মতামত দেবেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে।…
প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় দিনভর নাটকীয়তার পর জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার ১৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এ বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার জানান, মামলাটিতে আগামী ১৮ ডিসেম্বর জবাব দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। তিনি বলেন, বাদীর সঙ্গে মেহজাবীনের কোনো ব্যক্তিগত পরিচয় নেই। উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করতে এ মামলা করা হয়েছে। অভিযোগের পক্ষে বাদীপক্ষ কোনো প্রমাণ উপস্থাপন করতেও পারেনি। তবে মামলার অভিযোগে বলা হয়েছে,…
ঢাকায় আজ আবারও দক্ষিণ এশিয়ার ডার্বির উত্তাপ। জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। প্রতিযোগিতার বিচারে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও দুই প্রতিবেশীর ফুটবল লড়াই সবসময়ই আলাদা গুরুত্ব পায়। তাই সমর্থকদের প্রত্যাশা, আবেগ ও উত্তেজনা মিলিয়ে আজকের ডার্বি নতুন রঙে রাঙাবে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও ভারত সমান ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’ থেকে বিদায় নিয়েছে। মার্চে শিলংয়ে প্রথম লেগে বাংলাদেশ ভালো খেলেও গোলশূন্য ড্রয়ে আটকে যায়। সেদিনই জাতীয় দলে অভিষেক হওয়া হামজা চৌধুরী নজর কাড়েন তাঁর পারফরম্যান্সে। লেস্টার সিটির এই মিডফিল্ডার এখন বাংলাদেশের অন্যতম ভরসা। জাতীয় দলে তাঁর চার গোলের পরিসংখ্যান তাঁকে দক্ষিণ এশিয়ার আলোচিত ফুটবলারদের…
গাজা সংকট সমাধানে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনের প্রস্তাবে সম্মতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে যুক্তরাষ্ট্র উত্থাপিত খসড়া প্রস্তাবের পক্ষে পরিষদের ১৩ সদস্য দেশ ভোট দেয়। কোনো দেশ প্রস্তাবটির বিরোধিতা করেনি। তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। মঙ্গলবার বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, খসড়া প্রস্তাবে গাজায় আইএসএফ গঠনের কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, একাধিক দেশ বাহিনী পাঠাতে আগ্রহী হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া ভোটাভুটিতে প্রস্তাবের প্রতি সমর্থন জানায়। তবে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে সংগঠনটি জানায়, পরিকল্পনাটি…
চব্বিশ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে রায় ঘোষণা করা হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রাইব্যুনাল–১ এর তিন সদস্যের বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ শুরু করেন। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে আরও ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। সংক্ষিপ্ত দুই ঘণ্টা দশ মিনিটের রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে আল-মামুনের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

