- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) ভবনে আগুন লেগেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টি ইউনিটের দ্রুত তৎপরতায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লেগেছিল হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, হঠাৎ শাহবাগ ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবনের তৃতীয় তলা থেকে ধোঁয়া উঠতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে…
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর শুরু হওয়া এ আগুন রাত পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তিনি বলেন, কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘরগুলো জ্বলতে দেখা গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বস্তির অধিকাংশ বাসিন্দা পোশাককর্মী, রিকশাচালক, হকার অথবা দিনমজুর হওয়ায় আগুন লাগার সময় অনেকেই…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতিমধ্যে ৩০ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীর সংখ্যা ৩০ হাজার ২৭৯ জন। ইসি জানায়, ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন প্রক্রিয়া। নিবন্ধন চলমান দেশগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, হংকং, দক্ষিণ আফ্রিকা, মিশর, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, মরক্কো, দক্ষিণ সুদান, ব্রাজিল,…
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য জাতিকে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। এ ক্ষেত্রে পর্যবেক্ষকদের দায়িত্ব হলো ভোটের অনিয়ম পর্যবেক্ষণ ও তা তুলে ধরা, রাজনীতিতে সম্পৃক্ত হওয়া নয়। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিইসি জানান, কমিশন চায় পর্যবেক্ষক সংস্থাগুলো সহযোগী হিসেবে কাজ করুক, কিন্তু রাজনৈতিক ভূমিকা যেন তারা পালন না করেন। তিনি আরও বলেন, “অতীতের ভুল–ভ্রান্তি ভুলে আমরা সামনে এগোতে চাই। এজন্য সবার…
আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলে মধ্যরাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের বরাত দিয়ে আল জাজিরা জানায়, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে চালানো ওই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ শিশু—পাঁচ ছেলে ও চার মেয়ে—এবং একজন নারী রয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে পাকিস্তানি বাহিনী বোমা নিক্ষেপ করে সেটি ধ্বংস করে দেয়। তিনি হামলাকে ‘পাকিস্তানের আগ্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন। এ ছাড়া দেশটির উত্তর–পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।…
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আজ বিকাল ৪টা থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা পেলে পুনরায় চালু করা হবে।” ইসি সূত্র জানায়, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং দ্রুত প্রিন্টের কাজ শুরু হবে। এ কারণে সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন হয়েছে। তবে খুব শিগগিরই…
নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের কারণে ব্যয় কিছুটা বাড়বে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এ নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হবে না উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ব্যয় নির্বিঘ্নে ব্যবস্থাপনা করা সম্ভব। সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য আগেই নির্ধারিত বাজেটের সঙ্গে গণভোট আয়োজন এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায় কিছু অতিরিক্ত অর্থ সংযোজিত হবে। তিনি বলেন, “নির্বাচন এবং গণভোট দুইদিনে করা কঠিন বিষয়। একদিনে করলে ব্যয়–সময় দুই–ই সাশ্রয় হয়। বিশ্বের অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।” বৈঠক শেষে অন্যান্য অর্থনৈতিক…
যুক্তরাষ্ট্রের প্রতি বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভকে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, জ্যাভলিন ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করেছে—তা ইউক্রেনীয়দের জীবন রক্ষা করেছে। এই সহায়তার জন্য “প্রতিটি আমেরিকান হৃদয়ের প্রতি” তিনি কৃতজ্ঞতা জানান। জেলেনস্কি ইউরোপ, জি–৭ ও জি–২০ রাষ্ট্রগুলোর পদক্ষেপের প্রশংসা করে বলেন, যুদ্ধের সময় এসব সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, “শান্তির দিকে প্রতিটি পদক্ষেপই আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিচ্ছি, যেন যুদ্ধ সত্যিকার অর্থে শেষ হয় এবং পুনরায় যেন তা না ঘটে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইউক্রেনকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দেওয়ার পর জেলেনস্কি এ মন্তব্য করেন। ট্রাম্প অভিযোগ…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। রোববার রাতে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী। তিনি জানান, খালেদা জিয়া গত কয়েক মাস ধরেই ঘনঘন বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হচ্ছিলেন। এদিন একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, “উনার চেস্টে ইনফেকশন হয়েছে। যেহেতু আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে—পারমানেন্ট পেসমেকার, স্টেন্টিং এবং মাইট্রোস্টেনোসিস—চেস্টে সংক্রমণ হওয়ায় হার্ট ও ফুসফুস একই সময়ে আক্রান্ত হয়েছে। এতে তাঁর শ্বাসকষ্ট বেড়েছে।” হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা দ্রুত সম্পন্ন করা হয়। অধ্যাপক সিদ্দিকী বলেন,…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফর করছেন। তিন দিনের এই রাষ্ট্রীয় সফর দীর্ঘদিনের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করেছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। রোববার, ২৩ নভেম্বর সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও ভুটানের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা তোবগেকে স্বাগত জানান। তাঁকে গার্ড অব অনার ও তোপধ্বনি দেওয়া হয়। পরবর্তীতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং একটি গাছের চারা রোপণ করেন। ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

