- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (Very Important Person—VIP)” ঘোষণা করেছে সরকার। একই প্রজ্ঞাপনে তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এর ফলে এসএসএফ তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও চলাচল সুরক্ষায় দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা জটিলতা এবং…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, তাঁর জানা মতে তারেক রহমানের বাংলাদেশে আসার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। যদি কোনো ধরনের জটিলতা থাকে, তা সরকারকে জানালে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো রকম আইনি বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকে থাকে, সেটা আমাদের জানালে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তাঁর নিরাপত্তার বিষয়েও সরকার যথাযথ ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন, “উনি…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনে আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তাঁকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্য–সংক্রান্ত তথ্য প্রচারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান সাংবাদিকদের বলেন, “সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন—ম্যাডাম অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। আমরা শুধু জাতির কাছে দোয়া চাই।” এর আগে চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে লিখেন, “ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া…
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তাঁর বোন শেখ রেহানাকে ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে টিউলিপকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শেখ রেহানাকেও এক লাখ টাকা জরিমানা করেন বিচারক। মামলার অন্য ১৪ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়,…
বছর ঘুরে আবারও এলো ডিসেম্বর—বাঙালি জাতির গৌরব, অর্জন, অশ্রু ও বেদনার মাস। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই ডিসেম্বরেই বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা। একই সঙ্গে স্মরণ করে বেদনাময় স্মৃতি, বিশেষ করে মাসের শেষভাগে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের করুণ ইতিহাস। আজ গৌরবের ডিসেম্বরের প্রথম দিন। মৃদু শীতের আমেজে, উত্তরের বাতাসে এবং লাল–সবুজের আবহে দ্যুতিময় হয়ে ওঠে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্র। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পরও পূর্ব বাংলার মানুষের ভাগ্যে পরিবর্তন আসেনি। পশ্চিম পাকিস্তানিদের শোষণ-বঞ্চনা চলে টানা ২৩ বছর। ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা দাবি, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন—সবকিছু মিলিয়ে স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় ১৯৭১ সালে। ১৯৭১…
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে টানা ভারী বর্ষণ ও ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। নিম্নাঞ্চলসহ রাজধানী কলম্বোর বহু এলাকা প্লাবিত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। নিখোঁজ রয়েছেন আরও ২১৮ জন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চল। ঝড়ে উপড়ে পড়া গাছ এবং ভূমিধসে সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীদের তৎপরতা জটিল হয়ে পড়েছে। তবে ধ্বংসস্তূপ সরানো শুরু করায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে সামনে আসছে। ডিএমসি জানিয়েছে, প্রবল বর্ষণ ও বন্যায় প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১,২৭৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন প্রায়…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নতুন করে কোনো অবনতি হয়নি, তবে উল্লেখযোগ্য উন্নতিও দেখা যাচ্ছে না। বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ শুনেছি—তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি।” তিনি আশা প্রকাশ করেন যে, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন। একই সঙ্গে দলীয় নেতা–কর্মীসহ দেশবাসীর প্রতি তাঁর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে…
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের ভাষায়, তিনি “স্থিতিশীল কিন্তু শঙ্কামুক্ত নন”। এরই মধ্যে টানা তিন দিন সাড়া না দেওয়ার পর শনিবার তিনি দুয়েকটি কথা বলেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়া এক ধরনের গুরুতর শারীরিক জটিলতার মধ্যে আছেন। তাঁর কিডনি ব্যর্থতার কারণে ধারাবাহিকভাবে নিয়মিত ডায়ালাইসিস চলছে। শনিবার রাত ১০টার দিকে শেষ হওয়া ডায়ালাইসিস সেশনের পর সামান্য স্থিতিশীলতা দেখা গেলেও অবস্থার সার্বিক উন্নতি হয়নি। চিকিৎসকদের মতে, আগামী কয়েকটি দিন তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা আনতে না পারলে টেকসই উন্নতি কঠিন হবে। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ড্রোন, বিমান ও স্থল হামলায় প্রতিদিনই হতাহত হচ্ছেন বেসামরিক বাসিন্দারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। কাতারভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে শনিবার পর্যন্ত গাজায় কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রায় প্রতিদিনই নতুন করে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। শনিবার সকালে খান ইউনিসের পূর্বদিকে বানী সুফাইলা এলাকায়…
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। সংশোধনের ফলে বর্তমান আইনের বেশ কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্ত আরও সরল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে অনুমোদন লাগবে না। সংশোধিত আইনটি অংশীজনবান্ধব করার লক্ষ্যেই এসব…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

