আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন এ তালিকা ঘোষণা করেন।
তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রথম ধাপে ঘোষিত প্রার্থীদের মধ্যে উত্তরাঞ্চলের একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলে
পঞ্চগড়–১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও–২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও–৩ আসনে মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর–৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির এবং দিনাজপুর–৫ আসনে ডা. মো. আব্দুল আহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নীলফামারী ও লালমনিরহাট অঞ্চলে
নীলফামারী–২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী–৩ আসনে মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট–২ আসনে রাসেল আহমেদ এবং লালমনিরহাট–৩ আসনে মো. রকিবুল হাসান এনসিপির প্রার্থী হবেন।
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলে
রংপুর–১ আসনে মো. আল মামুন, রংপুর–৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম–১ আসনে মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম–২ আসনে ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম–৩ আসনে ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি এবং গাইবান্ধা–৩ আসনে মো. নাজমুল হাসান সোহাগ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গাইবান্ধা–৫ আসনে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট–১ আসনে গোলাম কিবরিয়া, জয়পুরহাট–২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া–৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি এবং চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) মনোনয়ন পেয়েছেন।
নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ অঞ্চলে
নওগাঁ–১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ–২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ–৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ–৪ আসনে মো. আব্দুল হামিদ এবং নওগাঁ–৫ আসনে মনিরা শারমিন প্রার্থী হিসেবে রয়েছেন।
নাটোর–২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর–৩ আসনে অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ–৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ–৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ–৫ আসনে মনজুর কাদের এবং সিরাজগঞ্জ–৬ আসনে এস. এম. সাইফ মোস্তাফিজ এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলটি জানিয়েছে, শিগগিরই দ্বিতীয় ধাপের প্রার্থীতালিকাও প্রকাশ করা হবে।


