রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী জেলা শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার। কম্পনের তীব্রতা কম হলেও ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসকারী অনেকেই দুলুনি অনুভব করেছেন বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


