- ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধের স্বীকারোক্তি বললেন আরাগচি
- বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, জামানত সর্বোচ্চ ১৫ হাজার ডলার
- পূর্বাচলে শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত
- আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না
- কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
- খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী যারা
- ইতিহাসের বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ
Author: দেশপথ ডেস্ক
চট্টগ্রাম নগরের সাগরিকা রেলগেট এলাকায় একটি চালবাহী ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কনটেইনারবাহী একটি ট্রেন সাগরিকা স্টেডিয়াম রেলগেট অতিক্রম করার সময় সেটিকে সজোরে ধাক্কা দেয় চালবোঝাই ট্রাকটি। এতে ঘটনাস্থলে নিরাপত্তাকর্মী শামসুল হাই আলম চালের বস্তার নিচে চাপা পড়ে মারা যান। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার উল্টে যায়। রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দরের গুডস ইয়ার্ড থেকে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দাবি করা ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তফসিলে প্রতীকটি না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “বিধিমালায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে এই প্রতীক দেওয়া যাবে না। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।” আখতার আহমেদ আরও বলেন, “শাপলা প্রতীক বিষয়ে কমিশন ইতিমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নতুন প্রস্তাব আসেনি, তাই কমিশন আগের সিদ্ধান্তেই আছে।” অন্যদিকে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনে চূড়ান্তভাবে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, “আমরা আজ চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছি। ৬৪ জেলার ৩০০ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।” তিনি আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্র প্রাথমিকভাবে ১৪টি নির্ধারণ করা…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, “দল যাকেই মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক নেতার সঙ্গে তিনি এ মতবিনিময় করেন। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠকে দলীয় নেতারা মনোনয়নপ্রত্যাশীদের সতর্ক করে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক…
আজ ২৭ অক্টোবর, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। ‘অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ ও ‘সবার জন্য অকুপেশনাল থেরাপি’ প্রতিপাদ্যে বিশ্বের ১১১টি দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে দিবসটি। এ বছর এটি ১৬তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। অকুপেশনাল থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যা শারীরিক, মানসিক, সামাজিক বা পরিবেশগত প্রতিবন্ধকতা দূর করে রোগীকে দৈনন্দিন জীবনে স্বনির্ভর হতে সহায়তা করে। প্রতিবন্ধী শিশু, মানসিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তি কিংবা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রোগীরা এ চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। বাংলাদেশে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিওটিএ), বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট (বিএইচপিআই) ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)। মিরপুরের সিআরপি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন চিকিৎসক,…
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’য় পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১,৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১,২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা অথবা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ…
২৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে ঢাকার মেট্রোরেল সেবা। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ফার্মগেট এলাকায় একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় সংস্কার কাজ চলছিল। এজন্য রবিবার দুপুর থেকে আংশিকভাবে মেট্রোরেল চললেও, সোমবার সকাল পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল। ডিএমটিসিএল তাদের ফেসবুক পেজে জানায়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সেবা পুনরায় চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।” রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ফার্মগেটে একটি পিলারের বিয়ারিং প্যাড…
সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর ‘ব্যাচেলর প্যারাডাইস’ হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী বসে ছিলেন। তাঁদের মধ্যে একজন অসতর্কতাবশত থুতু ফেললে তা মোটরসাইকেলে যাচ্ছিলেন এমন এক ড্যাফোডিল শিক্ষার্থীর গায়ে লাগে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই আবাসনে হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।…
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। তালিকায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকা মহাদেশের বহু দেশ এই তালিকার আওতায় এসেছে। এর ফলে ভ্রমণ প্রক্রিয়া আরও সংগঠিত হবে এবং নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার হবে বলে জানিয়েছে ইউএই কর্তৃপক্ষ। হালনাগাদ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ফিলিপাইন রয়েছে। এছাড়া আফ্রিকার নাইজেরিয়া, কেনিয়া, ঘানা ও ইথিওপিয়াসহ একাধিক দেশ এতে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ইউএই সাময়িকভাবে নয়টি দেশের জন্য পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করেছে। প্রশাসনিক ও নীতিগত কারণে…
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গোলাম পরওয়ার বলেন, “বর্তমানে নানা পরাশক্তি ও গোয়েন্দা সংস্থা ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের পথে নানা বাধা আসবে। তবে জাতীয় নির্বাচনের অভিযাত্রা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।” তিনি গণঅধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই সংগঠন মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।” তিনি আরও দাবি করেন, অতীতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর অমানবিক দমন-পীড়ন চালানো…
সম্পাদক : মোহাম্মদ আকরামুল হাসান
৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- +৮৮০ ০১৭১৭৭০৯৮৫৭
- info@localhost

