জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ডের সংখ্যা সর্বোচ্চ সাতটিতে সীমিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “একজনের সিম ব্যবহার করে অন্য কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়। এতে প্রকৃত অপরাধী অনেক সময় শনাক্ত করা কঠিন হয়।” তিনি আরও জানান, এ কারণেই একজনের নামে নিবন্ধিত সিমের সংখ্যা সীমিত করা হচ্ছে।
তিনি বলেন, অনেক ঘটনায় দেখা যায় ব্যবহৃত সিমটি প্রকৃত মালিকের নয়। নির্বাচন পূর্ব সময়ে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিম রেজিস্ট্রেশনের এই সীমা কার্যকর করা হবে।


